এসপ্ল্যানেড-শিয়ালদহ রুটে এবার ছুটবে মেট্রো! রবিবার এল ছাড়পত্র, যাত্রীদের জন্য সুখবর

এসপ্ল্যানেড-শিয়ালদহ রুটে এবার ছুটবে মেট্রো! রবিবার এল ছাড়পত্র, যাত্রীদের জন্য সুখবর

Last Updated:

রবিবারই ইস্ট ওয়েস্ট মেট্রোর ফাইনাল পরীক্ষা ছিল। পরিদর্শন শুরু হয় সিআরএস-এর (কমিশন অফ রেলওয়ে সেফটি)। এসপ্ল‍্যানেড থেকে শিয়ালদহ অংশে পরিদর্শন হল রবিবার।

News18এসপ্ল্যানেড-শিয়ালদহ রুটে এবার ছুটবে মেট্রো! রবিবার এল ছাড়পত্র, যাত্রীদের জন্য সুখবর
News18

 কলকাতা: এপ্রিলের শেষে বড় সুখবর। হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড, শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভ রুটে মেট্রো পরিষেবা শুরু হয়েছে। তবে ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরের শেষ ২.৬ কিমি অংশ শিয়ালদহ থেকে এসপ্ল্যানেডের পরিষেবা শুরু কবে, তা নিয়ে অনেক প্রশ্ন ছিল অনেকের মনে। এবার যা জানা যাচ্ছে তাতে খুব শীগগির উদ্বোধন হতে পারে। আর স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উদ্বোধন করতে পারেন বলেও খবর।

রবিবারই ইস্ট ওয়েস্ট মেট্রোর ফাইনাল পরীক্ষা ছিল। পরিদর্শন শুরু হয় সিআরএস-এর (কমিশন অফ রেলওয়ে সেফটি)। এসপ্ল‍্যানেড থেকে শিয়ালদহ অংশে পরিদর্শন হল রবিবার। ইতিমধ‍্যেই কমিউনিকেশন বেসড ট্রেন কন্ট্রোল সিস্টেম (সিবিটিসি) তৈরি হয়ে গিয়েছে। সিআরএস অনুমতির অপেক্ষা ছিল। তার পরই যাত্রী পরিষেবা শুরু হবে হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত।

আরও পড়ুন- ঠিক কী ঘটেছিল পহেলগাঁওতে? বৈষ্ণবঘাটার বিতান অধিকারীর বাড়িতে পৌঁছল NIA, শুরু জিজ্ঞাসাবাদ

খুব তাড়াতাড়ি মেট্রো পরিষেবা চালু হতে চলেছে এসপ্ল‍্যানেড-শিয়ালদহ রুটে। রবিবার ছাড়পত্র দিয়েছে রেলওয়ে সুরক্ষা কমিশন। মেট্রো কর্তৃপক্ষ এদিন বিবৃতি দিয়ে জানিয়েছে। মেট্রোর গ্রিন লাইনের সংশ্লিষ্ট অংশে কাজ শেষ হয়েছে কি না, তা খতিয়ে দেখতে গিয়েছিলেন কমিশনার অফ রেলওয়ে সেফটি (সিআরএস) সুমিত সিঙ্ঘল। মেট্রোর লাইন, সুড়ঙ্গে হাওয়া-বাতাস চলাচলের ব্যবস্থা, আপৎকালীন ব্যবস্থা-সহ সমস্ত বিষয় খুঁটিয়ে দেখে ছাড়পত্র দেন তিনি।

আরও পড়ুন- চাকরিহারা শিক্ষাকর্মীদের বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতার

প্রসঙ্গত, শনিবার ২৬ এপ্রিল থেকে আগামী সোমবার ২৮ এপ্রিল পর্যন্ত হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত পুরো পথে বন্ধ থাকবে ইস্ট-ওয়েস্ট মেট্রোর পরিষেবা। সোমবার অফিসের দিনে মেট্রো বন্ধ থাকায় ভোগান্তি বাড়বে যাত্রীদের। তবে এরই মধ্যে এমন একটা সুখবর মেট্রোর যাত্রীদের মুখে হাসি ফোটাতে পারে।

বাংলা খবর/ খবর/কলকাতা/

এসপ্ল্যানেড-শিয়ালদহ রুটে এবার ছুটবে মেট্রো! রবিবার এল ছাড়পত্র, যাত্রীদের জন্য সুখবর

Next Article

Fire: কাচ ভেঙে উদ্ধার করা হল রোগীদের, আচমকা আগুন লেগে বিপত্তি বেহালা সখেরবাজারে নার্সিংহোমে

Scroll to Top