এবার নেদারল্যান্ডসের কাছে হার বাংলাদেশের মেয়েদের

এবার নেদারল্যান্ডসের কাছে হার বাংলাদেশের মেয়েদের

১৩ রানে ২ উইকেট হারিয়ে বাংলাদেশের মেয়েদের শুরুটাই হয়েছে হোঁচট খেয়ে। চারে নেমে নিগার বলতে গেলে একাই লড়াই করে গেছেন। এক ছক্কা আর সাত বাউন্ডারিতে ৫১ বলে ৭৭ রান করেছেন অধিনায়ক। কিন্তু তাঁর সঙ্গে ম্যাচ জেতানোর মতো জুটি বাঁধতে পারেননি কেউই। দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ২২ রান করেছেন ওপেনার জুয়াইরিয়া ফেরদৌস।

পুরো ২০ ওভার খেলে ৮ উইকেটে ১৫৪ রান করতে পেরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ব্যাটিংয়ের পর বোলিংয়েও সাফল্য পেয়েছেন নেদারল্যান্ডসের সিজার্স, মিডিয়াম পেসে ৩৯ রানে নিয়েছেন ৩ উইকেট।

২ জুন স্কটল্যান্ডের বিপক্ষে পরের ম্যাচ খেলবে বাংলাদেশের মেয়েরা।

Scroll to Top