উয়েফা ক্লাব র‍্যাঙ্কিংয়ে রিয়াল শীর্ষে, বার্সা নয়ে | চ্যানেল আই অনলাইন

উয়েফা ক্লাব র‍্যাঙ্কিংয়ে রিয়াল শীর্ষে, বার্সা নয়ে | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ‘উয়েফা’র হালনাগাদে ক্লাব র‍্যাঙ্কিংয়ে সবার উপরে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। লস ব্লাঙ্কোসরা ১১৭.৫ পয়েন্ট নিয়ে অবস্থান করছে একে। বার্সেলোনার অবস্থান নয়ে। সেরা দশে আছে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের ক্লাবগুলোই।

সেরা দশে আছে জার্মান বুন্দেসলিগার তিন ক্লাব বায়ার্ন মিউনিখ, বেয়ার লেভারকুসেন, বরুশিয়া ডর্টমুন্ড। ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে দুই ক্লাব ম্যানচেস্টার সিটি ও লিভারপুল।

লা লিগা থেকে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। ইতালির সিরি আ থেকে দুটি ক্লাব। ফ্রান্সের লিগ ওয়ান থেকে আছে পিএসজি।

দ্বিতীয়স্থানে থাকা গত মৌসুমের জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের পয়েন্ট ১০৮.২৫। তারপর ইন্টার মিলান, পয়েন্ট ১০৭.২৫।

লিভারপুল ২০তম লিগ শিরোপা উঁচিয়ে ধরে গত মৌসুমে। তাদের অবস্থান পাঁচে। অলরেডদের ১০১.৫ পয়েন্ট। ম্যানসিটি ১০২.৭৫ পয়েন্ট নিয়ে চারে আছে।

গত মৌসুমে ঘরোয়া ডাবল জয়ের পরও রিয়ালের চেয়ে পিছিয়ে কাতালুনিয়ান ক্লাব বার্সেলোনা। বার্সার পয়েন্ট ৮৩.২৫।

Scroll to Top