Last Updated:
২০১৪ সালের ৩১ ডিসেম্বর রাতে গুলি করে ও কুপিয়ে খুন হন বেলুড়ের অজয় সাউ।

হাওড়া, সন্তু মল্লিকঃ বেলুড়ে গুলি করে ও কুপিয়ে খুনের সাড়ে ১০ বছর পর হাওড়া আদালতে যাবজ্জীবন সাজা হল ৩ জন অভিযুক্তের। বেলুড়ে মিষ্টির দোকান থেকে টেনে বের করে প্রথমে গুলি করে তার পর কুপিয়ে খুনের ঘটনার এক দশক কেটে গিয়েছে। অবশেষে অভিযুক্তদের যোগ্য শাস্তি শোনাল আদালত। ৩ অভিযুক্তের যাবজ্জীবন কারাদণ্ডের সাজা হয়েছে হাওড়া আদালতে।
বুধবার হাওড়া আদালতের বিচারক দেবশ্রী লাহিড়ী তিন জনের যাবজ্জীবন সাজা ঘোষণা করেন। তিন জন সাজাপ্রাপ্ত হলেন ফারুক শেখ, শেখ সাহাজাদা ও ভোলা চট্টোপাধ্যায়। ভারতীয় দণ্ডবিধির অধীনে ৩০২ ধারায় খুন এবং অস্ত্র আইনের ২৫ ও ২৭ নম্বর ধারায় যাবজ্জীবন সাজা ঘোষণা করেছেন বিচারক।
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 13, 2025 7:41 PM IST



