উখিয়ার বিপণিকেন্দ্রে অগ্নিকাণ্ড, ব্যবসায়ীর মৃত্যু

উখিয়ার বিপণিকেন্দ্রে অগ্নিকাণ্ড, ব্যবসায়ীর মৃত্যু

স্থানীয় ব্যবসায়ীরা জানান, সম্ভবত বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে একরাম মার্কেটে আগুন লাগে। বাতাসে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় আশপাশের বেশ কিছু দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। বিকেল পৌনে চারটার দিকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে থাকা দুটি এবং কক্সবাজার স্টেশন থেকে একটিসহ আরও তিনটি  ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়।

উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মো. সাজেদুল ইমরান বলেন, আগুনে দগ্ধ হয়ে মোহাম্মদ আলী নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নিহত মোহাম্মদ আলীর মরদেহ উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। অগ্নিদগ্ধ আরও কয়েকজন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

Scroll to Top