ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সম্ভাবনা কম, হুঁশিয়ারি ট্রাম্পের – DesheBideshe

ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সম্ভাবনা কম, হুঁশিয়ারি ট্রাম্পের – DesheBideshe


ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সম্ভাবনা কম, হুঁশিয়ারি ট্রাম্পের – DesheBideshe

ওয়াশিংটন, ২১ এপ্রিল – ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধির সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট করে বলেছেন যে, নির্দিষ্ট সময়ের মধ্যে স্থায়ী শান্তিচুক্তি স্বাক্ষরিত না হলে এই যুদ্ধবিরতি আর বাড়ানো হবে না।

ওয়াশিংটনের স্থানীয় সময় ২২ এপ্রিল বুধবার সন্ধ্যা থেকে ইরানে পুনরায় সামরিক অভিযান শুরু হতে পারে বলে ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন।

গত ৮ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ১৪ দিনের একটি যুদ্ধবিরতি শুরু হয়েছিল যার সময়সীমা আগামী বুধবার শেষ হতে যাচ্ছে। এই যুদ্ধবিরতি চলাকালীন পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে শান্তিচুক্তি নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। দীর্ঘ ২১ ঘণ্টা আলোচনার পরও কোনো সমঝোতা ছাড়াই সেই বৈঠক শেষ হয়েছে।

সোমবার মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, চুক্তি না হলে পূর্বনির্ধারিত সময় অনুযায়ী বুধবার সন্ধ্যা থেকেই অভিযান শুরু করবে মার্কিন বাহিনী। তবে তিনি উল্লেখ করেছেন যে, তিনি ইরানের সঙ্গে একটি সম্মানজনক ও ভালো চুক্তি করতে আগ্রহী এবং এর জন্য প্রয়োজনীয় সময় দিতেও তিনি প্রস্তুত।

ট্রাম্পের মতে তিনি কোনো তড়িঘড়ি করে বাজে চুক্তিতে সই করতে চান না এবং উপযুক্ত চুক্তির অপেক্ষায় থাকার মতো যথেষ্ট সময় যুক্তরাষ্ট্রের রয়েছে।

এনএন/ ২১ এপ্রিল ২০২৬



Scroll to Top