আল-হিলালকে এশিয়ার ‘রিয়াল মাদ্রিদ’ বললেন বেনজেমা | চ্যানেল আই অনলাইন

আল-হিলালকে এশিয়ার ‘রিয়াল মাদ্রিদ’ বললেন বেনজেমা | চ্যানেল আই অনলাইন

ফ্রান্সের সাবেক ফরোয়ার্ড করিম বেনজেমা আল-ইত্তিহাদ ছেড়ে সৌদি প্রো লিগেরই আরেক ক্লাব টেবিল টপার আল-হিলালের সাথে নতুন চুক্তি করেছেন। এরপর বলেছেন, আল-হিলাল এশিয়ার রিয়াল মাদ্রিদ।

নতুন ক্লাবের সাথে চুক্তির পর ২০২২ সালের ব্যালন ডি’অর জয়ী বেনজেমা বলেছেন, ‘ব্যাপারটিতে ভালো লাগছে। এখানে আসতে পেরে ভালো লাগছে। কোচ, নতুন দলের সাথে প্রথম অনুশীলনের পর আমি খুশি, ক্লাবের অংশ হতে পেরে ভালো লাগছে।’

‘ভালো দলের সাথে ভালো ইতিহাসও আছে। তারা অনেক শিরোপা জিতেছে। এটা এমন যে, তারা এশিয়ার রিয়াল মাদ্রিদ। সবকিছুই ভালো, সমর্থকরা ভালো, দলের ভালো খেলোয়াড় আছে এবং তাদের মানসিকতা ভালো।’

‘আগে থেকেই এই দলটিকে পছন্দ করতাম। তাদের সাথে ম্যাচ খেলা সহজ ছিল না। আমি খুশি, কারণ এখন আমি আল-হিলালের খেলোয়াড়।’ বলেন ৩৮ বর্ষী বেনজেমা।

সৌদি প্রো লিগে আরও দেড়বছর কাটাবেন বেনজেমা। ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত আল-হিলালের সাথে চুক্তি করেছেন পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগজয়ী তারকা স্ট্রাইকার।

Scroll to Top