প্যারাগুয়ের বিপক্ষে আজে আক্রমণ, বল দখল এবং সুযোগ তৈরিতে পিছিয়ে ছিল ব্রাজিল। কিন্তু যে কটি সুযোগ তারা তৈরি করেছে সেগুলোকে কাজে লাগানোয় প্রতিপক্ষের চেয়ে এগিয়ে ছিল তারা।
এদিন ম্যাচের ১৫ মিনিটে গুস্তাভো প্রাদোর গোলে এগিয়ে যায় ব্রাজিল। ২ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন রায়ান। ২৫ মিনিটে অবশ্য এক গোল শোধ করে প্যারাগুয়ে। তবে ৭৮ মিনিটে গোল করে ব্রাজিলের জয় নিশ্চিত করেন আলিসন সান্তানা।


