১৭ জুন ২০২৬।
যুক্তরাষ্ট্রের কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে আর্জেন্টিনার বিশ্বকাপ ধরে রাখার মিশন।
মাত্র ছয় মাসের মতো বাকি। এই আর্জেন্টিনাকে আবারও শিরোপা জেতা দলের মতোই দেখাচ্ছে। ২০২২-এ কাতারজয়ী সেই ক্ষুধার্ত দলটাই এবার আমেরিকা জয়ের অপেক্ষায়। বিশ্বকাপের পর ২০২৪ সালে টানা দ্বিতীয়বার কোপা আমেরিকা জয় তাদের আত্মবিশ্বাস নিয়ে গেছে হিমালয়-উচ্চতায়।