আবারও বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাফ সভাপতি নির্বাচিত কাজী সালাহউদ্দিন

আবারও বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাফ সভাপতি নির্বাচিত কাজী সালাহউদ্দিন

সাফের সভাপতি হিসেবে এতদিন যেভাবে কাজ করে এসেছেন সেভাবেই কাজ চালিয়ে যাওয়ার কথাও বলেছেন সালাহউদ্দিন। তাঁর কথা, ‘ সাফের কার্যক্রম আগের চেয়ে অনেক বেড়েছে। এই গতিটা ধরে রাখা হবে আমার কাজ। একই সঙ্গে সাফকে আরও এগিয়ে নিতে চাই।’

আজ বিকেলেই অনুষ্ঠিত হতে যাচ্ছে সাফের ড্র। ফিফার নিষেধাজ্ঞার কারণে এই মুহূর্তে ড্রর বাইরে রাথা হচ্ছে নেপালকে। কংগ্রেসে তাদের আগামী সেপ্টেম্বর পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে। এর মধ্যে নিষেধাজ্ঞা উঠলে টুর্নামেন্টে খেলার সুযোগ পাবে তারা। সে ক্ষেত্রে নিয়ম অনুযায়ী স্বাগতিক বাংলাদেশের গ্রুপে যুক্ত হবে নেপাল।

কাজী সালাহউদ্দিন আশাবাদী, নিষেধাজ্ঞা মুক্ত হয়ে আগামী নভেম্বরে ঢাকায় হতে যাওয়া সাফে খেলবে নেপাল।

Scroll to Top