ভারত-পাকিস্তান একই গ্রুপে, বাংলাদেশের সঙ্গী কারা? | চ্যানেল আই অনলাইন

ভারত-পাকিস্তান একই গ্রুপে, বাংলাদেশের সঙ্গী কারা? | চ্যানেল আই অনলাইন

সাউথ এশিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ ফুটবল প্রতিযোগিতা সাফ চ্যাম্পিয়নশিপের ১৫তম আসরের গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠিত হয়েছে। ভুটানের থিম্পুতে আয়োজিত এই ড্রয়ে স্বাগতিক বাংলাদেশ জায়গা পেয়েছে ‘এ’ গ্রুপে। এই গ্রুপে বাংলাদেশের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে শ্রীলঙ্কা ও ভুটান।

অন্যদিকে, ‘বি’ গ্রুপে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত। তাদের সঙ্গে একই গ্রুপে খেলবে মালদ্বীপ ও পাকিস্তান। ড্র অনুষ্ঠানে সাফভুক্ত দেশগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ সময় বিনা প্রতিদ্বন্দ্বিতায় আরও এক মেয়াদের জন্য সাফের সভাপতি নির্বাচিত হন কাজী সালাহউদ্দিন।

সাফের সদস্য দেশ সাতটি হলেও ফিফার নিষেধাজ্ঞার কারণে নেপালকে এবার ড্রয়ের বাইরে রাখা হয়েছে। তবে সাফ জানিয়েছে, আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে নিষেধাজ্ঞা প্রত্যাহার হলে নেপালকে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করা হবে। সেক্ষেত্রে স্বাগতিক বাংলাদেশকে বেশি ম্যাচ খেলার সুযোগ দিতে নেপালকে ‘এ’ গ্রুপে রাখা হতে পারে। যদিও এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি সাফ কর্তৃপক্ষ।

আগামী ৪ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত ঢাকায় অনুষ্ঠিত হবে এবারের সাফ চ্যাম্পিয়নশিপ। ২০০৩ সালে নিজেদের মাটিতে সর্বশেষ শিরোপা জয়ের পর দীর্ঘ ২৩ বছর ধরে এই আসরের ট্রফি জিততে পারেনি বাংলাদেশ। তাই ঘরের মাঠের সুবিধা, পরিচিত পরিবেশ এবং দর্শকদের সমর্থনকে পুঁজি করে এবার শিরোপা পুনরুদ্ধারের স্বপ্ন দেখছে লাল-সবুজের প্রতিনিধিরা।

Scroll to Top