আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শনে চেয়ারম্যান ও সদস্যরা | চ্যানেল আই অনলাইন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শনে চেয়ারম্যান ও সদস্যরা | চ্যানেল আই অনলাইন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন হওয়ার পর ট্রাইব্যুনালের চেয়ারম্যান ও দুই সদস্য আজ ট্রাইব্যুনাল পরিদর্শনে উপস্থিত হয়েছেন।

আজ (১৫ অক্টোবর) মঙ্গলবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান ও সদস্যরা পরিদর্শনে আসেন। একই সময়ে তদন্ত সংস্থার কর্মকর্তারাও আসেন।

GOVT

এর আগে সোমবার জুলাই ও আগস্টে ছাত্র-জনতা হত্যার বিচারে তিন বিচারকের সমন্বয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়।

আন্তর্জাতিক অপরাধ আদালতের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে হাইকোর্টের বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারকে।

সদস্য হিসেবে হাইকোর্টের আরেকজন বিচারপতি শফিউল আলম মাহমুদ ও অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মহিতুল হক এনাম চৌধুরী রয়েছেন।

Scroll to Top