দিল্লিতে দুই নারীকে হেনস্তা-ছিঁড়ে ফেলল পোশাক, তাকিয়ে হেসেছেন অন্যরা

দিল্লিতে দুই নারীকে হেনস্তা-ছিঁড়ে ফেলল পোশাক, তাকিয়ে হেসেছেন অন্যরা

ভারতের রাজধানী দিল্লিতে সকালে চা পান করতে গিয়ে বাজেভাবে হেনস্তার শিকার হয়েছেন দুই নারী। অভিযোগ উঠেছে, একদল উগ্র লোক তাদের একজনের পোশাক টেনে ছিঁড়ে ফেলেন। ঘটনাস্থলে অনেকেই উপস্থিত থাকলেও প্রতিবাদ না করে শুধু দেখেছেন অনেকে, এমনকি কেউ কেউ হাসাহাসিও করেছেন।

দিল্লিতে দুই নারীকে হেনস্তা-ছিঁড়ে ফেলল পোশাক, তাকিয়ে হেসেছেন অন্যরা

সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, গত রোববার দিল্লির নেহরু এলাকায় এ ঘটনা ঘটে।

প্রতিবেদনে জানানো হয়, সকাল ৭টার দিকে ওই দুই নারী একটি চায়ের দোকানে চা পান করছিলেন। এমন সময় কয়েকজন ব্যক্তি তাদের উদ্দেশে অশালীন মন্তব্য করতে শুরু করেন। নারীদের একজন প্রতিবাদ করলে উত্তক্তকারীরা তাদের উপর চড়াও হন। এক পর্যায়ে এক নারীর পোশাক টেনে ছিঁড়ে ফেলা হয়। এছাড়া, যৌন হেনস্তার অভিযোগও করেছেন ভুক্তভোগীদের একজন।

বার্তাসংস্থা এএনআইকে হেনস্তার শিকার এক নারী জানিয়েছেন, তারা খুব সাধারণভাবে বসে চা খাচ্ছিলেন। তখনই তাদের হেনস্তা করা শুরু হয়। প্রথমে প্রতিবাদ করার পর ওই উগ্র ব্যক্তিরা আরও লোকদের জড়ো করে। যাদের কয়েকজন মদ্যপ ছিলেন।

ওই নারীদের দু’জনের একজন আসামের আরেকজন বিহারের বাসিন্দা। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এতে দেখা যাচ্ছে, ওই ব্যক্তিরা দুই নারীকে মৌখিক হেনস্তা করছেন, তাদের গালাগাল দিচ্ছেন।

নামাজের সময়সূচি: ১৩ মে, ২০২৬

এ ঘটনায় সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে চার ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন ফাহাদ, সাভেজ, আরিফ এবং ফাহিম।

Scroll to Top