আজ দাম কমার শীর্ষে জিল বাংলা সুগার মিলস

আজ দাম কমার শীর্ষে জিল বাংলা সুগার মিলস

সপ্তাহের প্রথম কার্যদিবস আজ রোববার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন ও সূচক দুটিই কমেছে। এ দিন প্রধান সূচক ডিএসইএক্সসহ তিনটি সূচকই ছিল নিম্নমুখী।

ডিএসইতে আজ মোট লেনদেন হয়েছে প্রায় ৪৫০ কোটি টাকা। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৪৬৩ কোটি ৭৬ লাখ টাকার।

আজ লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স কমে হয়েছে ৪ হাজার ৯৩২ দশমিক ৯৬ পয়েন্ট। বৃহস্পতিবারের তুলনায় সূচকটি কমেছে ৩০ দশমিক ৮৬ পয়েন্ট বা শূন্য দশমিক ৬২ শতাংশ। অপর সূচক ডিএসইএস কমে হয়েছে ১ হাজার ২৮ পয়েন্ট। আজ এই সূচক ৬ দশমিক ৪৫ পয়েন্ট বা শূন্য দশমিক ৬২ শতাংশ কমেছে। এ ছাড়া শীর্ষ ৩০টি কোম্পানি নিয়ে গঠিত ডিএস ৩০ সূচক কমে হয়েছে ১ হাজার ৮৯১ দশমিক ৪৮ পয়েন্ট। সূচকটি কমেছে ১১ দশমিক ৮০ পয়েন্ট বা শূন্য দশমিক ৬২ শতাংশ।

রোববার দিন শেষে দাম বেড়েছে ৭৯টি কোম্পানির শেয়ারের। কমেছে ২৪৯টির ও অপরিবর্তিত আছে ৬৩টি কোম্পানির। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটের তথ্য অনুসারে, আজ মূল্যহ্রাসের শীর্ষে আছে জিল বাংলা সুগার মিলস।

Scroll to Top