প্রযুক্তিবিশেষজ্ঞদের তথ্যমতে, আইওএস ১৮.৩ সংস্করণে স্বয়ংক্রিয়ভাবে অ্যাপল ইন্টেলিজেন্স-সুবিধা চালু হলেও তা ম্যানুয়াল পদ্ধতিতে বন্ধ করা যাবে। এ জন্য প্রথমে আইফোনের সেটিংসে প্রবেশের পর নিচে স্ক্রল করে ‘অ্যাপল ইন্টেলিজেন্স অ্যান্ড সিরি’ নির্বাচন করতে হবে। এরপর পাশে থাকা টগলটি বন্ধ করে ‘টার্ন অফ অ্যাপল ইন্টেলিজেন্স’ প্রম্পটে ক্লিক করতে হবে।
সূত্র: ডেইলি মেইল