অপরাধের ঘটনায় আইনি পদক্ষেপ নিতে হবে দ্রুত

অপরাধের ঘটনায় আইনি পদক্ষেপ নিতে হবে দ্রুত

দেশের সাধারণ মানুষের মধ্যে আইনের বিভিন্ন দিক সহজবোধ্য করে তুলে ধরার কঠিন কাজটি কাঁধে তুলে নেওয়ার জন্য আপিল বিভাগের সাবেক বিচারপতি কৃষ্ণা দেবনাথকে ধন্যবাদ জানান প্রধান বিচারপতি।

অনুষ্ঠানে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, দরিদ্র মানুষের আইনের অধিকার সরকার নিশ্চিত করেছে। প্রমাণিত: অপ্রমাণিত-আইনের সহজপাঠ অনুষ্ঠানের মাধ্যমে অত্যন্ত সহজ, সরল ও সাবলীলভাবে আইন, আদালত ও বিচারব্যবস্থা সম্পর্কে সঠিক ধারণা লাভের সুযোগ তৈরি হবে। এই অনুষ্ঠানের মাধ্যমে ভুক্তভোগী মানুষ সঠিক সময় সঠিক পদ্ধতিতে অপরাধের প্রতিকার চাইতে পারবে। জনগণ হয়রানি মুক্তভাবে ন্যায়বিচার পাওয়ার পদ্ধতি সম্পর্কে স্বচ্ছ ধারণা পাবে।

কোনো একটি বিষয়ে কথার চেয়ে দেখানো হলে মানুষের কাছে তা আরও বেশি সহজবোধ্য হয় বলে মনে করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।

আপিল বিভাগের সাবেক বিচারপতি কৃষ্ণা দেবনাথ বলেন, প্রমাণিত: অপ্রমাণিত-আইনের সহজপাঠ অনুষ্ঠানে আইনের কঠিন ভাষা আর জটিল প্রয়োগের বাধা পেরিয়ে সহজ-সরলভাবে তা সাধারণ মানুষকে বোঝানোর চেষ্টা থাকবে। কেউ কোনো কারণে ক্ষতিগ্রস্ত হলে ভুক্তভোগীর প্রথমে কী করা উচিত, কোথায় যাওয়া উচিত—এসব তুলে ধরা হবে এই অনুষ্ঠানে। তবে এ কথা ঠিক, সঠিক বিচার না পাওয়ার ক্ষেত্রে নানাবিধ কারণ থাকে।

Scroll to Top