ইভা গ্রিনের সামনে এসেছিল লার্স ফন ট্রিয়ের ‘অ্যান্টিক্রাইস্ট’–এ অভিনয়ের সুযোগ। কিন্তু দ্য ড্রিমারস’–এ অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়ের পর তিনি অনুভব করেছিলেন, দর্শক ও সংবাদমাধ্যম তাঁর অভিনয়ের বদলে শুধু যৌনদৃশ্য নিয়েই আলোচনা করছে।
ফলে ফন ট্রিয়েরের ছবির অত্যন্ত যৌন ও বিতর্কিত চরিত্রটি না করার সিদ্ধান্ত নেন তিনি। পরে গ্রিন বলেন, তিনি কিছু সময় এমন দৃশ্য থেকে দূরে থাকতে চেয়েছিলেন, কারণ তাঁর মনে হচ্ছিল মানুষ তাঁর অভিনয়ের অন্য দিকগুলো ভুলে গিয়ে শুধু যৌনদৃশ্য মনে রাখছে।
শেষ পর্যন্ত চরিত্রটি করেন শার্লট গেইসবুরগ। ফন ট্রিয়ের নিজেও জানিয়েছেন, গ্রিনকে নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তাঁকে পাওয়া যায়নি।
কিরা নাইটলি
কিরা নাইটলি ২০২১ সালে স্পষ্ট করে জানিয়েছিলেন, পুরুষ পরিচালকের ছবিতে অন্তরঙ্গ দৃশ্য করার ব্যাপারে তিনি আর আগের মতো স্বচ্ছন্দ নন।
কিরা বলেছিলেন, মাতৃত্ব, শরীর ও নারীর যৌনতার মতো বিষয় নিয়ে অন্তরঙ্গ দৃশ্য করতে হলে নারী নির্মাতার সঙ্গে কাজ করতেই তিনি বেশি স্বাচ্ছন্দ্যবোধ করবেন। কারণ পুরুষের দৃষ্টিভঙ্গি বা ‘মেল গেজ’-এর জন্য নিজের শরীরকে পর্দায় ব্যবহার করতে তিনি আর আগ্রহী নন।
এর আগে কিরা জানিয়েছিলেন, ইন্টারনেট যুগে কোনো নগ্ন দৃশ্য পরে পর্নোগ্রাফিক ওয়েবসাইটে ছড়িয়ে পড়ার সম্ভাবনাও তাঁকে অস্বস্তিতে ফেলে।



