কারিগরি শিক্ষার নতুন পথ
নতুন কারিকুলাম এমনভাবে তৈরি করা হবে, যাতে ১৬ বছর বয়সের পর শিক্ষার্থীরা একই ধরনের কারিগরি কোর্সে এগিয়ে যেতে পারে। এর মধ্যে ২০২৭ সালের শরৎকাল থেকে চালু হতে যাওয়া নতুন ভি–লেভেল ও বিদ্যমান টি–লেভেল রয়েছে। ব্রিটিশ সরকারের লক্ষ্য, বিভিন্ন ধরনের যোগ্যতার মাধ্যমে শিক্ষার্থীদের শিক্ষা থেকে কর্মজীবনে যাওয়ার জন্য একটি ধারাবাহিক পথ তৈরি করা।
ব্যয় ও শিক্ষকসংকট নিয়ে প্রশ্ন
সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, নতুন ব্যবস্থা বাস্তবায়নে স্কুলগুলোর অতিরিক্ত অর্থ ও দক্ষ শিক্ষক প্রয়োজন হবে। ম্যানচেস্টারের রাইট রবিনসন কলেজে ইতিমধ্যে ১০টি ব্যবহারিক ও বৃত্তিমূলক বিষয় পড়ানো হয়। কলেজটির প্রধান শিক্ষক মার্টিন হাওর্থ বলেন, নতুন যোগ্যতাগুলোকে বিদ্যমান ব্যবস্থার ওপর বাস্তব মূল্য যোগ করতে হবে। তবে ব্যবহারিক বিষয় ও পরীক্ষাকে মানসম্মত করতে বিশেষজ্ঞ শিক্ষক নিয়োগ ও শ্রেণিকক্ষ পরিবর্তনে অতিরিক্ত অর্থ প্রয়োজন হবে।


