
উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা রবিবার থেকে বুধবার পর্যন্ত রয়েছে। রবিবার থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার ও উত্তর দিনাজপুর জেলাতে। সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে।



