West Bengal news: নার্সিং ট্রেনিং সেন্টারের নামে প্রতারণা চক্র ফাঁস! মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

West Bengal news: নার্সিং ট্রেনিং সেন্টারের নামে প্রতারণা চক্র ফাঁস! মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

Last Updated:

West Bengal news: গঙ্গারামপুর শহরের বাসস্ট্যান্ড এলাকায় বিল্ডিং ভাড়া নিয়ে নার্সিং হেলথ ডিপার্টমেন্ট নামে একটি ভুয়ো নার্সিং ট্রেনিং সেন্টার চালাত অভিযুক্তরা। এই চক্রটি নার্সিং ট্রেনিং দেওয়ার নাম করে মানুষের কাছ থেকে ১৫ থেকে ৩০ হাজার টাকা নিত বলে অভিযোগ। লিখিত অভিযোগের ভিত্তিতে ভুয়ো সেন্টারে হানা দিয়ে তিনজনকে গ্রেফতার করে পুলিশ।

নার্সিং ট্রেনিং সেন্টারে যেতেই চক্ষু চরক গাছ পুলিশের! West Bengal news: নার্সিং ট্রেনিং সেন্টারের নামে প্রতারণা চক্র ফাঁস! মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ
নার্সিং ট্রেনিং সেন্টারে যেতেই চক্ষু চরক গাছ পুলিশের! 

দক্ষিণ দিনাজপুর: নার্সিং ট্রেনিং সেন্টারের নামে প্রতারণা চক্র ফাঁস। ভুয়ো নার্সিং ট্রেনিং সেন্টার চালানোর অভিযোগে তিন যুবককে গ্রেফতার করল গঙ্গারামপুর থানার পুলিশ। অভিযোগ, এই চক্রটি নার্সিং ট্রেনিং দেওয়ার নাম করে বহু মানুষের কাছ থেকে বেশ মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছে।

আরও পড়ুন: বাংলাদেশকে এবার আরও বড় ধাক্কা দিল ভারত! ৫০০০ কোটির রেল প্রকল্প স্থগিত, ভাগ্য ফিরতে পারে অন্য দেশের

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ভুয়ো ট্রেনিং সেন্টারটি দীর্ঘ ১ বছর ধরে সাধারণ মানুষদের সঙ্গে প্রতারণা করে আসছিল। ধৃতরা হলেন কৃষ্ণকান্ত মণ্ডল (২৪), অসীম কুমার জানা (২৪) এবং পবিত্র জানা (২২), সকলের বাড়ি পূর্ব মেদিনীপুর এলাকায়। তাঁরা প্রশিক্ষণের নামে শিক্ষার্থীদের কাছ থেকে ১৫ হাজার থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত আদায় করত। প্রায় ৩০ জন এই প্রতারণার শিকার হয়েছেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

আরও পড়ুন: বুধবার থেকেই তীব্র তাপপ্রবাহে ছারখার হবে রাজ্যের ৫ জেলা! কত দিন চলবে হিটওয়েভ? ফের কবে বৃষ্টি?

সূত্রে খবর, গঙ্গারামপুর শহরের বাসস্ট্যান্ড এলাকায় বিল্ডিং ভাড়া নিয়ে নার্সিং হেলথ ডিপার্টমেন্ট নামে একটি ভুয়ো নার্সিং ট্রেনিং সেন্টার চালাত অভিযুক্তরা। এই চক্রটি নার্সিং ট্রেনিং দেওয়ার নাম করে মানুষের কাছ থেকে ১৫ থেকে ৩০ হাজার টাকা নিত বলে অভিযোগ। তবে বেশ কিছু দিন সেন্টারে যাওয়ার পরেই সন্দেহ হয় কয়েকজন মহিলার।

নার্সিং ট্রেনিংয়ের নাম করে বিভিন্ন প্রোডাক্ট বিক্রি করার কথা বলা হত বলে অভিযোগ। এই ঘটনা নিয়ে গঙ্গারামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করলে ওই সেন্টারে হানা দেয় গঙ্গারামপুর থানার পুলিশ। হানা দিয়ে তিনজনকে গ্রেফতার করে পুলিশ। এই ঘটনার সঙ্গে আর কে বা কারা জড়িত রয়েছে তদন্ত শুরু করেছে পুলিশ।

সুস্মিতা গোস্বামী

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/

West Bengal news: নার্সিং ট্রেনিং সেন্টারের নামে প্রতারণা চক্র ফাঁস! মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

Next Article

Poultry Farming: গরমে পোল্ট্রি মুরগি পালনে দিতে হবে বিশেষ নজর! খেয়াল রাখতে হবে এই বিষয়গুলিতে

Scroll to Top