কামিন্স এভাবে বলার পর অস্ট্রেলিয়ায় বাংলাদেশের ম্যাচ বাড়বে? | চ্যানেল আই অনলাইন

২০১৭ সালে ঢাকায় সবশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট খেলেছিল বাংলাদেশ। অজিদের মাঠে সবশেষ সাদা পোশাকে খেলেছিল ২৩ বছর আগে। লাল বলে খুব কমই পরিচিত দুদল। ৯ বছর পর টেস্টে মুখোমুখি নাজমুল হোসেন শান্ত এবং প্যাট কামিন্সের দল। ম্যাচের আগেরদিন সংবাদ সম্মেলনে অজি অধিনায়ক কামিন্স বললেন, বাংলাদেশ সাথে আরও খেলতে চান।

বৃহস্পতিবার ডারউইনে বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টায় গড়াবে প্রথম টেস্ট। বুধবার প্রথম টেস্টের একাদশ জানিয়ে দিয়েছে অস্ট্রেলিয়া। এরপর ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে আসেন কামিন্স।

বাংলাদেশের বিপক্ষে খেলা প্রসঙ্গে কামিন্স বলে গেলেন, ‘আমরা তাদের সাথে কয়েকবার খেলেছি, বিশেষ করে আইসিসি ইভেন্টে এবং বাংলাদেশে, কিন্তু এখানে ততটা ঘন ঘন নয়। আমার মনে হয়, বছরের এই সময়ে অস্ট্রেলিয়ায় খেলতে পারাটা দারুণ ব্যাপার। আমি এটা ঘন ঘন করতে পারলে খুব খুশি হবো।’

‘টেস্ট ক্রিকেটের একটা সৌন্দর্য হল, প্রতিবার বিভিন্ন দেশের বিপক্ষে এবং ভিন্ন ভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হবেন, প্রত্যেকেই কিছুটা ভিন্ন শৈলীতে ক্রিকেট খেলে। তাই অবশ্যই তাদের (বাংলাদেশের) সাথে আরও খেলতে চাই।’

Scroll to Top