Weekend Trip: পুরুলিয়া গেলেও এই জায়গা মিস করেছেন নিশ্চিত…! এবারের দোলে ঘুরে আসুন, মনে হবে বিদেশ

Weekend Trip: পুরুলিয়া গেলেও এই জায়গা মিস করেছেন নিশ্চিত…! এবারের দোলে ঘুরে আসুন, মনে হবে বিদেশ

Last Updated:

Purulia Offbeat Destination: সকলের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে পুরুলিয়ার এই অফবিট ডেস্টিনেশন, শান্ত পরিবেশ ও স্বচ্ছ জলরাশি মন কাড়ে পর্যটকদের…

X

Weekend Trip: পুরুলিয়া গেলেও এই জায়গা মিস করেছেন নিশ্চিত…! এবারের দোলে ঘুরে আসুন, মনে হবে বিদেশ

নরাহারা ড্যাম

পুরুলিয়া: ধীরে ধীরে সকলের কাছে খুবই জনপ্রিয় হয়ে উঠছে এই নরাহারা ড্যাম। পুরুলিয়া বেড়ানোর প্ল্যান থাকলে অনেকেই এই জায়গায় ঢুঁ মেরে যান। এই ড্যামের শান্ত নিরিবিলি পরিবেশ মন ছুঁয়ে যায় সকলের। তবে এখনও পর্যন্ত পর্যটন কেন্দ্র হিসেবে সেভাবে জায়গা করে নিতে পারেনি এই নরাহারা ড্যাম।

এ প্রসঙ্গে স্থানীয়রা বলেন, বছরের বিভিন্ন সময়তে পর্যটকদের ভিড় এই জায়গায় দেখা যায়। ‌অনেকেই পিকনিক করতে আসেন এখানে। তবে এখানে থাকার সেভাবে কোনও ব্যবস্থা নেই। তাই এখানে বেড়াতে এলে সেই দিনেই ফিরে যেতে হয় পর্যটকদের। এখানে যদি কোনও পর্যটন কেন্দ্র গড়ে ওঠে অথবা কোনও হোটেল রিসর্ট তৈরি হয় তাহলে সকলেরই সুবিধা হবে।

আরও পড়ুনঃ বরফের মতো গলে পেটের চর্বি! বিনা খরচের এই ঘরোয়া জুস বাড়ায় ত্বকের জেল্লা, জানুন কীভাবে খাবেন

পর্যটনে নিরিখে অনেকখানি জায়গা করে নিয়েছে লাল মাটির জেলা পুরুলিয়া। এই জেলার আনাচে-কানাচে রয়েছে নানা পর্যটন কেন্দ্র। অনেকেই পিকনিকের জন্য সেই সমস্ত জায়গাকে বেছে নেন। কিন্তু আবার অনেকেই নিরিবিলিতে অফবিট পিকনিক স্পটের সন্ধানে থাকেন। তাদের জন্য আদর্শ হয়ে উঠছে পুরুলিয়ার ঝালদার এই নরাহারা ড্যাম।

এই ড্যামের স্বচ্ছ জলরাশি ও স্নিগ্ধ পরিবেশ ভ্রমণপ্রেমীদের মনে দাগ কাটে।‌ তাই প্রিয়জনের সঙ্গে সময় কাটানো হোক কিংবা পিকনিক অথবা অফবিট জায়গায় ভ্রমণ সবকিছুর জন্যই আদর্শ এই নরাহারা ড্যাম।

শর্মিষ্ঠা ব্যানার্জি

Next Article

Travel Destination: নামমাত্র খরচ! কোণায় কোণায় অ্যাডভেঞ্চার, সঙ্গীকে নিয়ে একান্তে সময় কাটাতে ঢুঁ মারুন এখানে…

Scroll to Top