আগস্টের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ | চ্যানেল আই অনলাইন

আগস্টের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ | চ্যানেল আই অনলাইন

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী থাকলেও দেশের বাজারে আগস্ট মাসের জন্য জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রেখেছে সরকার।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এ সংক্রান্ত আদেশ জারি করেছে।

জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের সর্বশেষ নির্ধারিত খুচরা মূল্যই বহাল থাকবে। ফলে আগস্ট মাসে ডিজেলের দাম প্রতি লিটার ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, অকটেন ১৪৫ টাকা এবং পেট্রল ১৪০ টাকায় বিক্রি হবে।

এর আগে গত ৩১ মে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করা হয়েছিল। এরপর জুন ও জুলাই মাসেও জ্বালানি তেলের মূল্য অপরিবর্তিত রাখা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে উক্ত মূল্যহার আগস্ট মাসের জন্য অপরিবর্তিত রাখা হলো অর্থাৎ, সর্বশেষ নির্ধারিত মূল্যহার আগামী ১ আগস্ট থেকেও বলবৎ থাকবে।

Scroll to Top