WBJEE Result 2025: অপেক্ষার অবসান, আর কিছুক্ষণেই রাজ্য জয়েন্টের ফলপ্রকাশ! কোথায়, কীভাবে দেখবেন ফলাফল? জানুন

WBJEE Result 2025: অপেক্ষার অবসান, আর কিছুক্ষণেই রাজ্য জয়েন্টের ফলপ্রকাশ! কোথায়, কীভাবে দেখবেন ফলাফল? জানুন

Last Updated:

WBJEE Result 2025: সুপ্রিম কোর্টের স্থগিতাদেশের পর জয়েন্টের ইঞ্জিনিয়ারিংয়ের ফল প্রকাশের তোড়জোড়। আজ শুক্রবার জয়েন্ট এন্ট্রান্স বোর্ড ইঞ্জিনিয়ারিংয়ের ফলপ্রকাশ করতে চলেছে।

জয়েন্টের ফলপ্রকাশ WBJEE Result 2025: অপেক্ষার অবসান, আর কিছুক্ষণেই রাজ্য জয়েন্টের ফলপ্রকাশ! কোথায়, কীভাবে দেখবেন ফলাফল? জানুন
জয়েন্টের ফলপ্রকাশ

কলকাতাঃ সুপ্রিম কোর্টের স্থগিতাদেশের পর জয়েন্টের ইঞ্জিনিয়ারিংয়ের ফল প্রকাশের তোড়জোড়। আজ শুক্রবার জয়েন্ট এন্ট্রান্স বোর্ড ইঞ্জিনিয়ারিংয়ের ফলপ্রকাশ করতে পারে। জয়েন্ট বোর্ডের আধিকারিকরা বৈঠকে বসছেন। আজই ফলপ্রকাশের তোড়জোড় শুরু ইঞ্জিনিয়ারিংয়ের। নবান্নের শীর্ষ মহল থেকে ইতিমধ্যেই ফলপ্রকাশ করে দিতে বলা হয়েছে জয়েন্ট বোর্ডকে।

ওবিসি সংরক্ষণের ক্ষেত্রে জয়েন্ট এন্ট্রান্স এবং মেডিক‍্যাল এন্ট্রান্স নিয়ে হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের। স্থগিতাদেশ দিল প্রধান বিচারপতির বেঞ্চ। জয়েন্ট এন্ট্রান্স মামলায় স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করে রায় দিয়েছিলেন বিচারপতি কৌশিক চন্দ। কৌশিক চন্দের ওই নির্দেশের উপর স্থগিতাদেশ।

পরীক্ষার্থীদের প্রথমে www.wbjeeb.nic.in কিংবা www.wbjee.in-এর মধ্যে যে কোনও একটি ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এর পর এগজ়ামিনেশন বিভাগে গিয়ে ‘ডব্লিউবিজেইই’ বিকল্পটি বেছে নিতে হবে। ওই বিকল্পটি বেছে নেওয়ার পর ‘ডব্লিউবিজেইই রেজ়াল্ট ২০২৪’-এ ক্লিক করতে হবে। নির্দিষ্ট ট্যাবে অ্যাডমিট কার্ড-এর নম্বর, জন্মতারিখের মতো তথ্য জমা দিতে হবে পরীক্ষার্থীদের। পরীক্ষার্থীরা নিজেদের প্রাপ্ত নম্বর এবং র‌্যাঙ্ক দেখে নিতে পারবেন। পরবর্তী সময়ে ব্যবহারের জন্য ওই লিঙ্ক থেকেই র‌্যাঙ্ক কার্ড ডাউনলোড করে নিতে হবে।

বাংলা খবর/ খবর/শিক্ষা/

WBJEE Result 2025: অপেক্ষার অবসান, আর কিছুক্ষণেই রাজ্য জয়েন্টের ফলপ্রকাশ! কোথায়, কীভাবে দেখবেন ফলাফল? জানুন

Scroll to Top