Vivo X500 : শিগ্রই আসছে ফোনের নতুন লাল কালার ভেরিয়েন্ট, কেমন হবে লুক দেখে নিন

সম্প্রতি চীনের বাজারে vivo তাদের এই বছরের সবচেয়ে শক্তিশালী vivo X500 স্মার্টফোন লঞ্চ করেছিল। তাই শীঘ্রই ভারতের বাজারেও এই স্মার্টফোনটি লঞ্চ করা হবে বলে শোনা গিয়েছিল। এবার কোম্পানির ওয়েবসাইটের মাধ্যমে তথ্য প্রকাশ করেছে, এর ফলে স্পস্ট বোঝা যাচ্ছে খুব তাড়াতাড়ি ফোনটি ভারতের বাজারে লঞ্চ করা হবে। vivo X500 ফোনটি শক্তিশালী ক্যামেরা এবং মিডিয়াটেকের ফ্ল্যাগশিপ প্রসেসর সহ পেশ করা হবে।

Vivo X500

ভারতের জনপ্রিয় টিপস্টার সঞ্জু চৌধুরী আপকামিং ফোনের সম্পর্কে একটি টুইট করেছেন বলে জানা গেছে, এই টুইটের মাধ্যমে vivo X500 ফোনের কালার অপশন প্রকাশ্যে এসেছে। লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী ভারতের বাজারে ফোনটি এক্সক্লুসিভ রেড কালার অপশনে সেল করা হবে। ষ চীনে এখনও পর্যন্ত এই কালার অপশনে ফোনটি সেল করা হয় না। যদিও ফোনের স্পেসিফিকেশনের ক্ষেত্রে কোনো পার্থক্য দেখা যাচ্ছে না।

vivo X500 স্মার্টফোনটিতে 6.59 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হবে। ফোনে 1.5K পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড LTPS OLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 144Hz পর্যন্ত রিফ্রেশ রেট সাপোর্ট করে।

পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে 7500mAh ব্যাটারি দেওয়া হতে পারে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 90W ফাস্ট ওয়্যারড চার্জিং এবং 40W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করতে পারে। কানেক্টিভিটির জন্য ফোনটিতে ডুয়েল সিম 5G সাপোর্ট Wi-Fi 7, Bluetooth 5.4, NFC এবং IR ব্লাস্টার ফিচার দেওয়া হবে। অন্যদিকে USB Type-C কেবলের সঙ্গে USB 3.2 থাকবে, এর ফলে ফাস্ট ডেটা ট্রান্সফার করা যাবে।

vivo X500 স্মার্টফোনটি MediaTek Dimensity 9600M চিপসেট সহ লঞ্চ করা হবে। 2 ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরী এই শক্তিশালী চিপসেট। এই ফোনে 12GB পর্যন্ত LPDDR5X Ultra RAM এবং স্টোরেজের জন্য UFS 4.1 সাপোর্টেড 256GB ও 512GB পর্যন্ত মেমরি দেওয়া হতে পারে।

ফটোগ্রাফির জন্য স্মার্টফোনটিতে 50MP শক্তিশালী সেলফি ক্যামেরা দেওয়া হতে পারে। কোম্পানির পক্ষ থেকে Samsung JN1 ক্যামেরা ব্যাবহার করা হতে পারে। অন্যদিকে আরও সুন্দর রেয়ার ক্যামেরা থাকতে পারে। এই ফোনের ব্যাক প্যানেলে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে।

প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী ফোনটিতে 50MP প্রাইমারি ক্যামেরা থাকবে এবং এই ক্যামেরাতে Sony এর LYTIA 828 সেন্সর সাপোর্ট করবে। একইসঙ্গে 50MP Samsung JN1 আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং তৃতীয় ক্যামেরা হিসাবে Sony 64MP LYTIA 610 সেন্সর দেওয়া হবে। এই টেলিফটো ক্যামেরাতে 3x অপটিক্যাল জুম পাওয়া যাবে। সবমিলিয়ে ফোনটি ক্যামেরার দিক দিয়ে যথেষ্ট উল্লেখযোগ্য হতে চলেছে।

আরও পড়ুন : সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সিঙ্গাপুরের, বাংলাদেশের অবস্থান ৯৭

সিকিউরিটির দিক দিয়েও ফোনটি কোনো অংশে পিছিয়ে থাকবে না। জল ও ধুলো থেকে ফোনটিকে সুরক্ষিত রাখার জন্য এতে IP68/IP69 রেটিং দেওয়া হবে। এছাড়া 1.5 মিটার জলে আধ ঘন্টা ডুবে থাকার পরও স্মার্টফোনটি সুরক্ষিত থাকবে।

Scroll to Top