যেভাবে কাজ করে আইপি অ্যাড্রেস
ইন্টারনেটে কোনো ওয়েবসাইটে প্রবেশ করলে ব্যবহারকারীর যন্ত্রসংশ্লিষ্ট সার্ভারের কাছে তথ্যের অনুরোধ পাঠায়। সার্ভার সেই অনুরোধ অনুযায়ী প্রয়োজনীয় তথ্য ব্যবহারকারীর যন্ত্রে পাঠায়। এই আদান–প্রদানের ক্ষেত্রে তথ্যের উৎস ও গন্তব্য শনাক্ত করতে আইপি অ্যাড্রেস ব্যবহার করা হয়। ফলে তথ্য সঠিক নেটওয়ার্ক ও যন্ত্রে পৌঁছানোর পথ খুঁজে পায়।
নির্দিষ্ট গাণিতিক নিয়ম ও কাঠামো অনুসরণ করে এসব ঠিকানা তৈরি ও বরাদ্দ করা হয়। বিশ্বব্যাপী আইপি অ্যাড্রেসের পরিসর ও বরাদ্দ ব্যবস্থাপনার দায়িত্ব পালন করে ইন্টারনেট অ্যাসাইন্ড নাম্বার্স অথরিটি (আইএএনএ)। আইপিভি–৪ পদ্ধতিতে আইপি অ্যাড্রেসের পরিসর ০.০.০.০ থেকে ২৫৫.২৫৫.২৫৫.২৫৫ পর্যন্ত। চারটি সংখ্যার সমন্বয়ে তৈরি এসব ঠিকানার প্রতিটি অংশ বিন্দু দিয়ে আলাদা করা থাকে।
সূত্র: ফরটিনেট
টেকবার্তার সঙ্গে যোগাযোগ: [email protected]


