Vineet Goyal: আরজি কর কাণ্ডে ‘বিপদে’ বিনীত গোয়েল? জানিয়ে দিল কেন্দ্র, বল এবার রাজ্যের ‘কোর্টে’!

Vineet Goyal: আরজি কর কাণ্ডে ‘বিপদে’ বিনীত গোয়েল? জানিয়ে দিল কেন্দ্র, বল এবার রাজ্যের ‘কোর্টে’!

Last Updated:

Vineet Goyal: কেন্দ্র জানিয়েছে, আইপিএস যে রাজ্যে কর্মরত, তার বিরুদ্ধে ব্যবস্থার দায়িত্ব সেই রাজ্যের।

বিনীত গোয়েল কি এবার বিপদে?Vineet Goyal: আরজি কর কাণ্ডে ‘বিপদে’ বিনীত গোয়েল? জানিয়ে দিল কেন্দ্র, বল এবার রাজ্যের ‘কোর্টে’!
বিনীত গোয়েল কি এবার বিপদে?

কলকাতা: কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধে আরজি কর কাণ্ডের তথ্যপ্রমাণ লোপাটের জনস্বার্থ মামলায় ডিওপিডি (ডিপার্টমেন্ট অফ পার্সোনাল অ্যান্ড ট্রেনিং) কে মামলা থেকে অব্যাহতি দিল কলকাতা হাইকোর্ট। পাশাপাশি এ বিষয়ে বৃহস্পতিবার রিপোর্টও দেয় কেন্দ্র।

কেন্দ্র জানিয়েছে, আইপিএস যে রাজ্যে কর্মরত, তার বিরুদ্ধে ব্যবস্থার দায়িত্ব সেই রাজ্যের। রাজ্য ব্যর্থ হলে কেন্দ্রের ভূমিকা থাকে। কেন্দ্রের এই জবাবে সব পক্ষের কাছে হলফনামা তলব করে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। আগামী ২৩ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানি।

আরও পড়ুন: বিরাট দুঃসংবাদ অর্পিতা মুখোপাধ্যায়ের জীবনে! জেলের মধ্যেই ভেঙে পড়লেন, প্যারোলে ৫ দিনের মুক্তি

আরজি কর কাণ্ডের তথ্য প্রমাণ লোপাটের মূল কারিগর বিনীত গোয়েল। নিজের ক্ষমতার অপব্যবহার করে তিনি নির্যাতিতার ঘটনার তথ্য লোপাট করেছেন, এই অভিযোগে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়।

বৃহস্পতিবারের শুনানিতে কেন্দ্রের তরফ থেকে রিপোর্ট দিয়ে জানানো হয়, যে সব আইপিএস-রা রাজ্যে কর্মরত, তাঁদের বিরুদ্ধে কোনও অভিযোগ উঠলে, তার বিবেচনা করার দায় থাকে রাজ্যের উপর। তবে রাজ্য যদি তাতে ব্যর্থ হয়, তখন কেন্দ্রের কাছে আপিল করাই যায়। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক যদি মনে করে, এটা বিভাগীয় তদন্ত করতে পারে, সেই অনুযায়ী ব্যবস্থা করা হতে পারে।

বাংলা খবর/ খবর/কলকাতা/

Vineet Goyal: আরজি কর কাণ্ডে ‘বিপদে’ বিনীত গোয়েল? জানিয়ে দিল কেন্দ্র, বল এবার রাজ্যের ‘কোর্টে’!

Scroll to Top