Last Updated:
Traditional Durga Puja 2025: দোলা বিসর্জনের পরে পরিবারের সদস্যরা পোনা মাছ পোড়া মুখে নেন, এই নিয়মই চলে আসছে বংশ পরম্পরা ধরে।
ব্যানার্জী বাড়ির প্রতিমা
আসানসোল, রিন্টু পাঁজা: থিমের পুজোর ভিড়ে রয়েছে বনেদি বাড়ির পুজোর এক একটা বাড়ির এক এক রকম গল্প। কোনও কোনও বাড়ির পুজো আবার কয়েক শতাব্দী প্রাচীন। কোথাও আবার পুজোর নির্ধারিত দিন এর আগেই শুরু হয়ে যাই পুজো, কোথাও থাকে বিশেষ ভোগ। তবে আপনি আসানসোলের এই বাড়ির পুজো নিয়ম জানলে আপনিও ছুটে যাবেন এই বাড়ির পুজো দেখতে।
আসানসোলের বন্দ্যোপাধ্যায় বাড়ির পুজো প্রায় ৪০০ থেকে ৫০০ এর প্রাচীন। এই বাড়ির পুজোয় রয়েছে এক অন্য রকম নিয়ম। সাধারণত এই নিয়ম দেখা যায় না কোথাও। তবে এই বাড়ির সদস্যরা নিয়ম নিষ্ঠার সঙ্গে পালন করেন।
মা দুর্গাকে বিদায় জানানোর আগে থাকে দোলা বিসর্জন। তার পর এখানে বাড়ির সকল সদস্যরা মুখে নিয়ে থাকেন মাছ পোড়া। বন্দ্যোপাধ্যায় বাড়ির সদস্য অলোকময় ও সতীনাথ বলেন “পুজোর পাঁচটা দিন খুব আনন্দের সঙ্গে কাটাই আমরা। দুর্গাপুজোয় বাড়ির কোনও এক সদস্যকে পুজোয় বসতে হয়। সেই রীতি চলে আসছে বংশ পরম্পরায়। সাবেকিয়ানাত ধাঁচে এই প্রতিমা পূর্বপুরুষ থেকে হয়ে আসছে”।
অষ্টমীতে কোনও অন্নভোগ হয় না, তাই বিভিন্ন ফল, সুজি, লুচি এবং বাড়িতে তৈরি করা টানার নাড়ু ও নারকেল নাড়ু, তৈরি করে ভোগ দেওয়া হয়। দশমীতে বাহারি ফল, মিষ্টি, নারকেল নাড়ু দিয়ে মাকে ভোগ দেওয়া হয়। দশমীতে প্রতিমা বিসর্জনের ঠিক আগেই সিঁদুরখেলার রেওয়াজ রয়েছে সঙ্গে বাড়ির সদস্যরা একে অপরকে হাতে হলুদ মুড়ি দিয়ে থাকেন। তাই এই বনেদি বাড়ির পুজোর স্বাদ নিতে গেলে আপনাকে একটি বার হলেও ঘুরে আসতে হবে আসানসোলের এই গ্রামের বাড়ির পুজোতে।
Kolkata,West Bengal
September 27, 2025 4:45 PM IST



