এই খবরটি পডকাস্টে শুনুনঃ
বিশ্ব ফুটবল থেকে ইসরায়েলকে নিষিদ্ধে চাপ অব্যাহত রয়েছে। সেখানে নতুন করে যোগ দিয়েছে তুরস্কের অ্যাথলেটরা। তারা ফিলিস্তিনের গাজায় চলমান গণহত্যার জন্য ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার কাছে ইসরায়েলকে নিষিদ্ধের দাবি করেছে।
উয়েফার অধীনে ইউরোপে খেলে ইসরায়েল। তুরস্ক উয়েফার প্রথম সদস্য হিসেবে সকল ধরণের ফুটবল থেকে ইসরায়েলকে নিষিদ্ধের দাবি জানায়। শুক্রবার তুরস্ক ফুটবল ফেডারেশনের সভাপতি ইব্রাহিম হাসিওমাঙ্গলু আন্তর্জাতিক ফুটবলের কর্তাদের কাছে দাবি জানিয়েছেন, ‘এখন ফিফা ও উয়েফার সময় হয়েছে ইসরায়েলকে নিষিদ্ধ করার।’
এছাড়া শুক্রবার বিশ্বব্যাপী ৪৮ জন আলোচিত অ্যাথলেট উয়েফার কাছে আবেদন জানিয়েছে, ইসরায়েলকে সকল ধরণের ফুটবল থেকে নিষেদ্ধ করতে।
ইসরায়েলকে নিষিদ্ধের দাবি জানানো তারকাদের মধ্যে রয়েছেন ফ্রান্স তারকা পল পগবা, ইংলিশ ক্রিকেটার মঈন আলি। ইসরায়েলকে নিষিদ্ধে বিবৃতি দিয়েছেন তারা। তুরস্ক জুড়ে এজন্য ফুটবল সমর্থকরা ব্যানার ও ফেস্টুন ও বিলবোর্ডে জানান দিচ্ছে তাদের ফিলিস্তিনের প্রতি সমর্থনের কথাও।




