TMC BJP: মমতার সভায় আমন্ত্রণ, দিল্লি থেকে রওনা বিজেপির দাপুটে নেতার! বড় চমকের অপেক্ষা?

TMC BJP: মমতার সভায় আমন্ত্রণ, দিল্লি থেকে রওনা বিজেপির দাপুটে নেতার! বড় চমকের অপেক্ষা?

TMC BJP: মমতার সভায় আমন্ত্রণ, দিল্লি থেকে রওনা বিজেপির দাপুটে নেতার! বড় চমকের অপেক্ষা?

Last Updated:

আগামী ২৩ জানুয়ারি হাসিমারায় মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় আমন্ত্রণ পেলেন বিজেপির প্রাক্তন সাংসদ৷

মুখ্যমন্ত্রীর সভায় আমন্ত্রিত প্রাক্তন বিজেপি সাংসদ৷

গত বছর মাদারিহাটে উপনির্বাচনে হঠাৎ করেই নিষ্ক্রিয় হয়ে গিয়েছিলেন তিনি৷ যার ফলও হাতেনাতে পেয়েছিল বিজেপি৷ নিজেদের শক্তঘাঁটি চা বলয়ে হারের মুখ দেখতে হয়েছিল গেরুয়া শিবিরকে৷ তার পর থেকেই আলিপুদুয়ারের প্রাক্তন সাংসদ জন বার্লার সঙ্গে রাজ্যের শাসক দলের ঘনিষ্ঠতার খবর কানাঘুষো শোনা যাচ্ছিল৷

এবার আগামী ২৩ জানুয়ারি হাসিমারায় মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় আমন্ত্রণ পেলেন বিজেপির প্রাক্তন সাংসদ৷ সবথেকে বড় কথা, মুখ্যমন্ত্রীর সভায় আমন্ত্রণ পেয়ে রীতিমতো আপ্লুত জন বার্লা৷ এমন কি তৃণমূলে যোগ দেওয়ার সম্ভাবনার কথাও সরাসরি খারিজ করেননি তিনি৷

জন বার্লা জানিয়েছেন, ডুয়ার্স এবং চা বাগানের বিভিন্ন ইস‍্যু নিয়ে মুখ‍্যমন্ত্রীর সঙ্গে কথা বলবেন তিনি। চা বাগানে এখন বিজেপি-র নেতৃত্ব নেই, সে কথাও উল্লেখ করে জন বার্লা জানিয়েছেন, ডুয়ার্সের উন্নতির জন‍্য মুখ‍্যমন্ত্রীর উপরে ভরসা রাখছেন তিনি।

মুখ্যমন্ত্রীর সভায় যোগ দিতে মঙ্গলবারই দিল্লি থেকে বিমানে রওনা দিয়েছেন জন বার্লা৷ শেষ পর্যন্ত উত্তরবঙ্গের অন্যতম প্রভাবশালী আদিবাসী এই নেতা নতুন রাজনৈতিক ইনিংস শুরু করেন কি না, তা নিয়েই রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে৷ জন বার্লা শেষ পর্যন্ত শাসক দলে নাম লেখালে তা বিজেপি নেতৃত্বের চিন্তা বাড়াতে বাধ্য৷

Next Article

অনুষ্ঠান করতে এসে হঠাৎ অসুস্থ মোনালি ঠাকুর! ‘প্লে ব্যাক’ গায়িকাকে ভর্তি করা হল হাসপাতালে

Scroll to Top