Last Updated:
TMC: ফের উত্তপ্ত ভাঙড়। তৃণমূল নেতাকে গুলি করে খুনের অভিযোগ।

ভাঙড়: ফের উত্তপ্ত ভাঙড়। ভাঙড়ের চালতাবেড়িয়া অঞ্চলের তৃণমূল নেতা রাজ্জাক খাঁকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ। সূত্রের খবর, গুলি চালানোর পর মৃত্যু নিশ্চিত করতে আবার একাধিকবার কোপানো হয় তৃণমূল নেতাকে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তুমুল উত্তেজনা। তৃণমূল নেতার অবস্থা আশঙ্কাজনক বলেই জানা গিয়েছে।
সূত্র মারফত জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় ভাঙড় থেকে নিজের বাড়ি ফেরার সময়েই অজ্ঞাত পরিচয়ের দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ। পাঁচ রাউন্ড গুলি করা হয়। তারপর মৃত্যু নিশ্চিত করতে আবার একাধিকবার কোপানো হয়।
তড়িঘড়ি তৃণমূল নেতাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলেই এখনও পর্যন্ত জানা গিয়েছে। রাজ্জাক খা তৃণমূল কংগ্রেসের সক্রিয় নেতা। সওকাত মোল্লা ঘনিষ্ঠ হিসাবেও পরিচিত ছিল তাঁর। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয় তৃণমূল কর্মী-সমর্থকরা দোষীদের গ্রেফতারির দাবিতে পথে নেমেছেন বলেই জানা গিয়েছে।
Kalyan Mondal
Kolkata,West Bengal
July 10, 2025 11:55 PM IST