Sushanta Ghosh: ‘নেটওয়ার্ক আরও ভাল করতে হবে…’ গোয়েন্দা দফতর ও পুলিশকে নির্দেশ নগরপালের

Sushanta Ghosh: ‘নেটওয়ার্ক আরও ভাল করতে হবে…’ গোয়েন্দা দফতর ও পুলিশকে নির্দেশ নগরপালের

Last Updated:

শনিবার সমস্ত থানার ওসি এবং গোয়েন্দা দফতরকে নিয়ে বৈঠক ছিল। সেই মাসিক অপরাধ দমন বৈঠকেই আধিকারিকদের এই নির্দেশ দিয়েছেন তিনি।

'নেটওয়ার্ক আরও ভাল করতে হবে...' গোয়েন্দা দফতর ও পুলিশকে নির্দেশ নগরপালেরSushanta Ghosh: ‘নেটওয়ার্ক আরও ভাল করতে হবে…’ গোয়েন্দা দফতর ও পুলিশকে নির্দেশ নগরপালের
‘নেটওয়ার্ক আরও ভাল করতে হবে…’ গোয়েন্দা দফতর ও পুলিশকে নির্দেশ নগরপালের

কলকাতা: কসবার কাউন্সিলর সুশান্ত ঘোষের উপর হামলার পরে ইন্টিলিজেন্স নেটওয়ার্কে জোর দিতে নির্দেশ দিলেন পুলিশ কমিশনার মনোজ ভর্মা। শনিবার সমস্ত থানার ওসি এবং গোয়েন্দা দফতরকে নিয়ে বৈঠক ছিল। সেই মাসিক অপরাধ দমন বৈঠকেই আধিকারিকদের এই নির্দেশ দিয়েছেন তিনি। ঘটনার পরে মোট চার জন গ্রেফতার হলেও প্রকাশ্যে দুষ্কৃতীদের অস্ত্র নিয়ে ঘোরাঘুরির জেরে তিরস্কারের মুখে পড়েছিল পুলিশ।

১. নিজেদের এলাকায় সন্দেহভাজনদের উপর নজর দারি আরও বাড়াতে হবে

২. নেটওয়ার্ক আরও ভাল করতে হবে

৩. কসবার ঘটনার পুনরাবৃত্তি রুখতে ডিডি অর্থাৎ গোয়েন্দা দফতরের অফিসারদের আরও সক্রিয় হতে হবে

৪. শহরে অস্ত্র কারবারী ও সরবরাহকারীদের চিহ্নিত করে ধরপাকড় বাড়াতে হবে

৫. এলাকায় নজরদারি বাড়াতে হবে

৬. বাইরে থেকে কেউ এসে থাকতে শুরু করলে তাঁর সম্পর্কে বিস্তারিত খোঁজ নিতে হবে।

খবর অনুযায়ী,  তৃণমূল কাউন্সিলর সুশান্তকুমার ঘোষকে খুন করতে ৫০ লক্ষ টাকার সুপারি দিয়েছিল কসবা কাণ্ডের মূল চক্রী গুলজার৷ বিহারের কুখ্যাত দুষ্কৃতী পাপ্পু চৌধুরীর গ্যাংকে সে এই সুপারি দিয়েছিল বলে পুলিশি জেরায় দাবি করেছে গুলজার৷ তদন্তকারীরা আরও জানতে পেরেছেন, তৃণমূল কাউন্সিলরকে খুন করতে বিহার থেকে মোট চার দুষ্কতী কলকাতায় আসে৷ এই চারজনের মধ্যে তিনজনই শার্প শ্যুটার৷ তাদের মধ্যে একজন এসেছিলেন মাসখানেক আগেই৷

Scroll to Top