Sundarban: বাঘের তাড়ায় বাইক ফেলে দৌড়! রয়্যাল বেঙ্গল টাইগারের আতঙ্কে রাতের ঘুম উড়ল গোটা গ্রামের

Sundarban: বাঘের তাড়ায় বাইক ফেলে দৌড়! রয়্যাল বেঙ্গল টাইগারের আতঙ্কে রাতের ঘুম উড়ল গোটা গ্রামের

Last Updated:

লোকালয়ে বাঘের হানা রাত জেগে মশাল নিয়ে এলাকা পাহারা

X

Sundarban: বাঘের তাড়ায় বাইক ফেলে দৌড়! রয়্যাল বেঙ্গল টাইগারের আতঙ্কে রাতের ঘুম উড়ল গোটা গ্রামের

মশাল নিয়ে এলাকায় পাহারা স্থানীয় বাসিন্দাদের

কুলতলী: শীতের শুরুতেই সুন্দরবনের জঙ্গল লাগোয়া লোকালয়ে বাঘের হানা। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার রাতে দক্ষিণ ২৪ পরগনার কুলতলির মধ্যগুড়গুড়িয়া এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। ভয়ে বাড়ি থেকে বেরোচ্ছেন না কেউ। খবর দেওয়া হয়েছে বনদফতরে। এলাকায় পৌঁছে আগুন জ্বালিয়ে লোকালয় থেকে বাঘ তাড়ানোর চেষ্টা করছেন বনদফতরের কর্মীরা। স্থানীয় সূত্রে জানা যায় বুধবার রাতে বাইকে করে বাড়ি ফিরছিলেন কুলতলির মধ্যগুড়গুড়িয়ার দুই বাসিন্দা।

তাঁদের দাবি, শীতের নিশুতি রাতে লোকালয়ে রয়্যাল বেঙ্গল টাইগারকে ঘোরাঘুরি করতে দেখেছেন। তাঁদের মুখ থেকেই খবর ছড়িয়ে পড়ে গোটা গ্রামে। খবর পৌঁছয় বন দফতরে। তবে রয়্যাল বেঙ্গল টাইগার ঠিক কোথায় রয়েছে, সেই জায়গাটি এখনও চিহ্নিত করা যায়নি। খবর পাওয়া মাত্রই বন দফতরের কর্মীরা তড়িঘড়ি ওই এলাকায় পৌঁছন। আগুন জ্বালিয়ে বাঘ তাড়ানোর চেষ্টা চলছে। বাঘটিকে শেষবার যে জায়গায় দেখা গিয়েছে বলে দাবি করেছেন ওই দুই ব্যক্তি, সেই জায়গায় নজরদারি চালানো হচ্ছে।

আরও পড়ুন: হাতে মাত্র একমাস, দেখে নিন কেমন চলছে গঙ্গাসাগর মেলার প্রস্তুতি

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

এলাকায় বাঘের আনাগোনার বিষয়ে সতর্কতামূলক প্রচারও শুরু হয়েছে। স্থানীয় দুই বাসিন্দার দাবি খতিয়ে দেখছেন বনদফতরের কর্মীরা। এ বিষয়ে স্থানীয় এক বাসিন্দা অনিতা দাস তিনি বলেন, “গতকাল রাতে বাঘের আতঙ্কে আতঙ্কিত হয়ে পড়ে গোটা গ্রাম। আমরা তড়িঘড়ি বাড়ির দরজা জানালা সমস্ত কিছু বন্ধ করে দিই। বাড়ি থেকে বেরোন প্রায় বন্ধ। আমরা আতঙ্কে রয়েছি। যদিও বনদফতরের কর্মীরা ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে বাড়তি কোথায় রয়েছে তা চিহ্নিত করণের কাজ চালাচ্ছে। শীত পড়লে প্রায় সময় আমাদের এই এলাকায় বাঘ আসে।”

আরও পড়ুন: শুঁটকি মাছের ঝাল পছন্দ? বাজারে আকাল! আরও বাড়বে আকাশছোঁয়া দাম! চিন্তায় ক্রেতারা

সুন্দরবন লাগোয়া এলাকায় বাঘ লোকালয়ে ঢুকে পড়া নতুন কিছু নয়। মাঝে মাঝেই এমন খবর সামনে আসে। তার ফলে আতঙ্কে দিন কাটান সুন্দরবন লাগোয়া গ্রামের বাসিন্দা। বিশেষজ্ঞদের দাবি, মূলত খাবারের অভাবেই জঙ্গল ছেড়ে লোকালয়ে চলে আসে বাঘ। যাতে কোনওরকম বিপদ না হয়, সেক্ষেত্রে অতি তৎপর বন দফতরের কর্মীরা। ফেন্সিংয়ের ব্যবস্থা করা হয়। আবার যাতে আতঙ্কে বন্যপ্রাণী হত্যার মতো পদক্ষেপ কেউ না করেন, তাই সতর্কতামূলক প্রচারের উপরেও জোর দেওয়া হয়।

সুমন সাহা

Scroll to Top