Last Updated:
ধান কাটার আগে অসময়ে বৃষ্টি ধান ঝরে যাওয়ার আশঙ্কা চাষিদের
অসময়ে বৃষ্টিতে ধান গাছের অবস্থা
দক্ষিণ ২৪ পরগনা: ধান কাটার শুরুতে এভাবে অসময়ে বৃষ্টিতে ধান চাষিদের মাথায় হাত। সুন্দরবন মূলত বিভিন্ন চাষবাসের উপরেই বেশি ভরসা করে এখানকার বাসিন্দারা জীবিকা নির্বাহ করে থাকেন। তবে অকালবৃষ্টির পূর্বাভাস না থাকলেও অসময়ে এই বৃষ্টিতে ধান ঝরে যাওয়ার আশঙ্কা চাষিদের। অনেক চাষি ধান কেটে নিয়েছেন, কিন্তু জমিতেই পড়ে রয়েছে। আর এই অসমে আচমকা বৃষ্টিতে ক্ষতির আশঙ্কা বেড়েছে।
অসময়ে বৃষ্টি হওয়ার ফলে ধান গাছ নুয়ে পড়ার সম্ভাবনা অনেক বেশি। তারপর জমিতে ধান ঝরে যাওয়ার আশঙ্কাও থেকেই যাচ্ছে। তার পাশাপাশি এই ধান গাছের পোকা আক্রমণ করার সম্ভাবনাও অনেক বেশি। এতে ধান চিটে হয়ে যাবে বলে এমনটাই মনে করছেন। জমির ধান গাছ নুয়ে পড়েছে। নুয়ে পড়ার কারণে দুই পর্যায়ের জমির ধানে ক্ষতির আশঙ্কা রয়েছে। এই অসময়ের বৃষ্টি, সারা বছর কীভাবে সংসার চলবে সেই নিয়ে ভেবে কূলকিনারা পাচ্ছেন না কৃষকরা।
এক কৃষকের কথায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিতে দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকায় ধান ক্ষয়ক্ষতি হয়েছে। বহু এলাকায় ধান চাষিরা পড়েছেন চরম দুশ্চিন্তায়। মাঠে পড়ে থাকা পাকা ধান আর বাড়ি তোলার আগেই বৃষ্টিতে ভিজে গেছে। ফলস্বরূপ ধান ঝরে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ধান কাটার সময়কালেই এমন বৃষ্টিতে ধানের গাছ ভিজে নষ্ট হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। জল জমে থাকায় ধান দ্রুত ঘরে তোলা সম্ভব হচ্ছে না। এই বছরে ধান চাষে খরচ ছিল আগের চেয়ে অনেক বেশি, বিশেষ করে সার ও কীটনাশকের দামের কারণে। এখন এই প্রাকৃতিক দুর্যোগে ধানের এমন ক্ষতিতে চাষিরা।
সুমন সাহা
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
Crime News: শ্বশুরবাড়িতে উদ্ধার গৃহবধূর নিথর দেহ! মাত্র ২৫-এই সব শেষ…! আটক স্বামী, ঠিক কী হয়েছিল



