সায়েদাবাদ বাস টার্মিনাল কাঁচপুরে নির্মাণের কাজ পেয়েছে নৌবাহিনী

সায়েদাবাদ বাস টার্মিনাল কাঁচপুরে নির্মাণের কাজ পেয়েছে নৌবাহিনী

বাকি তিনটির অগ্রগতি কী

অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকের পর আজ বিকেলে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশীদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করে প্রথম আলো। হাবিবুর রশীদ জানান, গাবতলী বাস টার্মিনালের কাছাকাছি কৃষি মন্ত্রণালয়ের ২০ বিঘা জায়গা আছে। এটি পাওয়ার চেষ্টা চলছে। বিকল্প হিসেবে হেমায়েতপুর আছে।

প্রতিমন্ত্রী বলেন, ‘মহাখালী বাস টার্মিনালের জন্য আশুলিয়ায় একটি জায়গা আমরা দেখেছি। ওটা পেলে ভালো হয়। পূর্বাচলে হবে স্থায়ী টার্মিনাল; আর গুলিস্তান টার্মিনালের জন্য কেরানীগঞ্জে জায়গা দেখা হয়েছে।’

সংশ্লিষ্ট জেলা প্রশাসক, মালিক সমিতি, শ্রমিক সমিতি—সবাইকে নিয়েই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে জানিয়ে হাবিবুর রশীদ বলেন, ‘আমরা কাজ করছি। কাউকে চাপিয়ে দিচ্ছি না। আশা করছি, ছয় মাসের মধ্যে একটি দৃশ্যমান অগ্রগতি হবে।’

Scroll to Top