Last Updated:
Shubman Gill: ঘটনাটি ঘটে ভারতের দ্বিতীয় ইনিংসের ৮৩তম ওভারে। তখন ভারতীয় দল মনে হচ্ছিল ইনিংস যতদূর সম্ভব টেনে নিতে চায়, যদিও ম্যাচে বাকি ছিল মাত্র তিন সেশনের কিছু বেশি।

অধিনায়ক হিসেবে বার্মিংহাম টেস্টে প্রথমবার ইনিংস ডিক্লেয়ার করার সুযোগ পেয়েছিলেন শুভমান গিল । ব্যাট হাতে এজবাস্টনে নিজের ক্যারিশ্মা দেখিয়েছেন গিল, তারপর যে ভঙ্গিতে সাজঘর থেকে ইনিংস ডিক্লেরেশন ঘোষণা করেছেন সেই পদ্ধতিও সকলের মন জয় করে নিয়েছে। গিলের শারীরিক অঙ্গভঙ্গিতে অধিনায়ক হিসেবে যে হাবভাব ছিল তাও ছিল দুরন্ত। কিন্তু একটি বিষয়ে বিতর্কে জড়িয়েছেন গিল, আর তা হল ভারত অধিনায়কের পোশাকের কোম্পানি। সোশ্যাল মিডিয়ায় অনেকেই প্রশ্ন তুলছেন এই মুহূর্তটি কি তাকে সমস্যায় ফেলতে পারে। বোর্ডের শাস্তির সম্মুখীন হতে পারেন গিল।
ঘটনাটি ঘটে ভারতের দ্বিতীয় ইনিংসের ৮৩তম ওভারে। তখন ভারতীয় দল মনে হচ্ছিল ইনিংস যতদূর সম্ভব টেনে নিতে চায়, যদিও ম্যাচে বাকি ছিল মাত্র তিন সেশনের কিছু বেশি। কিন্তু হঠাৎ ড্রিংকস ব্রেকের সময়, গিল একটি কালো রঙের নাইকির ভেস্ট পরে মাঠে এসে ওয়াশিংটন সুন্দর এবং রবীন্দ্র জাদেজাকে ফিরে আসার ইশারা করেন।
এখানেই মূল বিতর্ক তৈরি হয়। গিলের পরনে ছিল নাইকির ভেস্ট! অথচ বিসিসিআই বর্তমানে নাইকির সরাসরি প্রতিদ্বন্দ্বী অ্যাডিডাসের সঙ্গে চুক্তিবদ্ধ, যা চলবে মার্চ ২০২৮ পর্যন্ত। এই চুক্তি অনুযায়ী, অ্যাডিডাসেরই একচ্ছত্র অধিকার রয়েছে ভারতীয় পুরুষ, মহিলা এবং অনূর্ধ্ব দলগুলোর কিট প্রস্তুতের ক্ষেত্রে। এ অবস্থায় অনেকেই মনে করছেন, গিলের নাইকির ভেস্ট পরা কি চুক্তিভঙ্গের আওতায় পরতে পারে।
একজন নেটিজেন সেই ছবি শেয়ার করে লেখেন, “অ্যাডিডাস আমাদের ব্র্যান্ড অথচ গিল নাইকি পরে মাঠে… লজ্জার ব্যাপার, আশা করি বিসিসিআই ব্যবস্থা নেবে।”
আরেকজন মন্তব্য করেন,“গিলের নাইকিসহ ছবি ভাইরাল হচ্ছে, এটা ওর জন্য ভালো হবে না। শুধু অ্যাডিডাসের জার্সি না পরাই নয়, ও সরাসরি প্রতিদ্বন্দ্বী কোম্পানির লোগো বুকে নিয়ে মাঠে নেমেছে—এই কারণে ওকে শাস্তি বা সতর্কতা পেতে হতে পারে। এটা হ্যাঁ, অনেক বড় ব্যাপার।”
একজন রসিকতা করে লিখেছেন,“শুভমান গিল মনে হয় অ্যাডিডাসকে ২৫০ কোটির একটা ‘Just Do It’ ক্লাস দেখিয়ে দিল নাইকির হয়ে!”
Adidas paid BCCI ₹ 250 crores for a sponsorship deal.
The Indian captain walks out to the balcony, wearing not the adidas jersey, but a NIKE T-SHIRT. pic.twitter.com/s52Rw87LX7
— Aman (@AmanHasNoName_2) July 6, 2025
প্রসঙ্গত, বিসিসিআই এবং অ্যাডিডাসের মধ্যে এই চুক্তি শুরু হয় জুন ২০২৩-এ, যেখানে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারত তাদের নতুন অ্যাডিডাস কিট পরে মাঠে নামে। এই চুক্তি অনুযায়ী, প্রতি ম্যাচে বিসিসিআই পায় আনুমানিক ৭৫ লক্ষ এবং মোট চুক্তির মূল্য ধরা হচ্ছে ২৫০ থেকে ৩০০ কোটির মধ্যে। অন্যদিকে, গিল সম্প্রতি নাইকির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন, যার চুক্তির মূল্যও কয়েক কোটি টাকার আশেপাশে বলে জানা গেছে। শেষ পর্যন্ত বোর্ড কি সিদ্ধান্ত নেয় সেটাই দেখার।
Kolkata,West Bengal
July 06, 2025 5:52 PM IST



