
মন্দিরের পুরোহিত নন্দকুমার গোস্বামী বলেন, “সেবকেশ্বরীর সঙ্গে মানুষের ভরসা আর আবেগ জড়িয়ে আছে। ভক্তির তেজ একটুও কমেনি। এবারও রাতভর পুজোর সব আয়োজন প্রস্তুত।”রাত থেকে হবে মায়ের পুজো। আলো, ফুল, ধূপ আর প্রসাদের দোকানে লেগেছে ব্যস্ততা। মন্দির কমিটি জানিয়েছে, আজ রাত আটটা থেকে শুরু হবে মূল পুজো, চলবে সারারাত। মঙ্গলবার ভোরবেলায় মায়ের প্রসাদ পেয়ে ঘরে ফিরবেন হাজার হাজার ভক্ত।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য



