ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শরণার্থী শিবিরের ওই একই অভিযানের সময় ইসরায়েলি বাহিনীর গুলিতে ওয়ালিদ আবু স্নেনেহ নামের এক ১৬ বছরের কিশোর নিহত হয়েছে। আহত হন আরও তিন ফিলিস্তিনি। আরও বলা হয়েছে, একই ঘটনায় ইসরায়েলি বাহিনীর গুলিতে শরীরের নিচের অংশে আঘাত পেয়ে দুই ফিলিস্তিনি শিশু আহত হয়েছে।
এসব বিষয়ে প্রতিক্রিয়া জানতে অনুরোধ করা হলেও ইসরায়েলের সামরিক বাহিনী তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০২০ সাল থেকে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সেনা ও বসতি স্থাপনকারীদের হাতে অন্তত ১ হাজার ১৭৫ জন বেসামরিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের চার ভাগের এক ভাগই শিশু। হত্যাকাণ্ডের ঘটনায় কারও বিরুদ্ধে অভিযোগও আনা হয়নি।

