
গবেষণায় দেখা গিয়েছে, দুঃখের গান সবাইকে পুরনো স্মৃতি মনে করিয়ে দেয়। নস্ট্যালজিক স্মৃতি মনে পড়ায় মেজাজ উন্নত হয়। বিশেষ করে যদি স্মৃতিগুলো জীবনের গুরুত্বপূর্ণ ও অর্থবহ মুহূর্তগুলোর সঙ্গে সম্পর্কিত হয়। যেমন- স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, বিয়ে, প্রেম, বন্ধুত্ব।


