
Last Updated:
গতকালই শিয়ালদহ আদালতের বিচারক অনির্বাণ দাস আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে খুন ও ধর্ষণের অভিযোগে সঞ্জয় রাইকে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দেন৷
কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মতোই আরজি কর কাণ্ডে সঞ্জয় রাইয়ের সর্বোচ্চ শাস্তি চেয়ে হাইকোর্টে আবেদন করল রাজ্য সরকার৷ এ দিনই কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে এই আবেদন জানিয়েছেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত৷ মামলা করার অনুমতি দিয়েছে হাইকোর্টও৷
গতকালই শিয়ালদহ আদালতের বিচারক অনির্বাণ দাস আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে খুন ও ধর্ষণের অভিযোগে সঞ্জয় রাইকে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দেন৷ এই ঘটনাকে বিরলের মধ্যে বিরলতম নয় বলেও রায় দিতে গিয়ে উল্লেখ করেন বিচারক৷ যদিও আদালতের এই নির্দেশে অসন্তোষ প্রকাশ করে গতকালই এক্স হ্যান্ডেলে পোস্ট করে মুখ্যমন্ত্রী জানান, এই রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা করবে রাজ্য৷ সঞ্জয় রাইয়ের মৃত্যুদণ্ড চাইবে রাজ্য সরকার৷
রাজ্যের পক্ষ থেকে মামলা দায়েরের প্রক্রিয়া শেষ হওয়ার পরই এবার হাইকোর্টে বিচার প্রক্রিয়া শুরু হবে৷
আরও পড়ুন: ‘চোখের বদলা চোখ নয়!’ সঞ্জয়কে কেন প্রাণদণ্ড দিলেন না, নির্দেশনামায় ব্যাখ্যা দিলেন বিচারক
আরজি কর কাণ্ডের পর কুলতলি, গুড়াপ, ফরাক্কা সহ রাজ্যে পাঁচটি ধর্ষণ খুনের ঘটনায় অভিযুক্তদের ফাঁসির শাস্তি দিয়েছে আদালত৷ সেই মামলাগুলির তদন্তের দায়িত্বে ছিল রাজ্য পুলিশই৷ রাজ্য পুলিশ আদালত থেকে ফাঁসির সাজার নির্দেশ নিয়ে আসতে পারলে, সিবিআই কেন ব্যর্থ হল, সেই প্রশ্নও তোলেন মুখ্যমন্ত্রী৷
কেন তিনি সঞ্জয়কে প্রাণদণ্ড দিলেন না, শাস্তি ঘোষণা করতে গিয়ে তার ব্যাখ্যাও দিয়েছেন বিচারক অনির্বাণ দাস৷ তিনি বলেন, আধুনিক বিচার ব্যবস্থাকে চোখের বদলা চোখ, এই ধারণা থেকে সরে আসতে হবে৷ সঞ্জয়ের জন্য অবশ্য ফাঁসির সাজারই আর্জি জানিয়েছিলেন সিবিআই-এর আইনজীবীরা৷ একই দাবিতে সরব হন নির্যাতিতার বাবা-মা সহ গোটা পরিবার, চিকিৎসক সমাজ থেকে শুরু করে সাধারণ মানুষের একটা বড় অংশ৷
যদিও রায় দিতে গিয়ে বিচারক অনির্বাণ দাস বলেন, চোখের বদলা চোখ, নখের বদলে নখ, প্রাণের পাল্টা প্রাণ- আধুনিক বিচার ব্যবস্থায় আদিম এই প্রবণতার ঊর্ধ্বে উঠতে হবে৷
Kolkata,West Bengal
January 21, 2025 11:13 AM IST
Kolkata Accident: মেয়েকে স্কুলে দিতে যাচ্ছিলেন বাবা-মা, আচমকা স্কুটিতে দানব বাসের ধাক্কা…! যাদবপুরের রাস্তায় রক্তের বন্যা, মায়ের মর্মান্তিক মৃত্যু



