
Last Updated:
শিয়ালদহ আদালতে আরজি কর মামলার রায়দানের ঠিক আগে সুপ্রিম কোর্টে নতুন করে একটি আবেদন করেন নির্যাতিতা চিকিৎসকের বাবা-মা৷
নয়াদিল্লি: আরজি কর মামলায় শিয়ালদহ আদালতের রায়কে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছে রাজ্য সরকার৷ আগামিকালই সেই মামলার শুনানি রয়েছে৷ অন্যদিকে, সঞ্জয় রায়ের শাস্তি নিয়ে এবার সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করতে চলেছেন আইনজীবী করুণা নন্দী৷
সুপ্রিম কোর্টের অন্যতম সিনিয়র এই আইনজীবী সম্প্রতি নির্যাতিতার পরিবারের হয়ে সর্বোচ্চ আদালতে মামলা লড়ার সিদ্ধান্ত নিয়েছেন৷ আরজি কর মামলায় শিয়ালদহ আদালতে যে বিচার হয়েছে এবং দোষী সাব্যস্ত সঞ্জয়কে আমৃত্যু কারাবাসের যে সাজা বিচারক দিয়েছেন, তার গোটাটাই শীর্ষ আদালতের সামনে তুলে ধরবেন করুণা নন্দী৷ আরজি কর মামলায় এর আগেও সুপ্রিম কোর্টে জুনিয়র চিকিৎসকদের হয়ে সওয়াল করেছেন বিখ্যাত এই আইনজীবী৷
আরও পড়ুন: আরামে জেলে থাকা? সঞ্জয়কে দিয়ে এবার যে কাজ করানো হবে, শুনে গা ঘিনঘিন করবে! কী কাজ জানেন?
শিয়ালদহ আদালতে আরজি কর মামলার রায়দানের ঠিক আগে সুপ্রিম কোর্টে নতুন করে একটি আবেদন করেন নির্যাতিতা চিকিৎসকের বাবা-মা৷ সেই আবেদনে তাঁরা সিবিআই তদন্তে অসন্তোষ প্রকাশ করে শীর্ষ আদালতের হস্তক্ষেপ প্রার্থনা করেছেন৷ আগামিকাল, বুধবার সেই আবেদনেরই শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে৷ সেই শুনানির সময়ই শিয়ালদহ আদালতের রায়ের কথা তিনি শীর্ষ আদালতের সামনে উল্লেখ করবেন বলে জানিয়েছেন আইনজীবী করুণা নন্দী৷
সঞ্জয় রাইয়ের প্রাণদণ্ডের পক্ষেই জনমতের একটা বৃহৎ অংশ থাকলেও আমৃত্যু কারাবাসের শাস্তি ঘোষণা করেছেন শিয়ালদহ আদালতের বিচারক অনির্বাণ দাস৷ যুক্তি হিসেবে বিচারক জানিয়েছেন, এই ঘটনা বিরলের মধ্যে বিরলতম নয়৷ শুধু তাই নয়, শুধুমাত্র আম জনতার আবেগের বশবর্তী হয়ে আদালত রায় দিতে পারে না বলেও মন্তব্য করেন বিচারক৷ পাশাপাশি তিনি জানান, চোখের বদলের চোখ নেওয়ার রীতি থেকে সরে আসতে হবে বর্তমান বিচার ব্যবস্থাকে৷
অন্যদিকে শিয়ালদহ আদালতের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার কলকাতা হাইকোর্টে যে মামলা করেছে, বুধবার সকাল সাড়ে দশটায় তার শুনানি রয়েছে৷
Kolkata,West Bengal
January 21, 2025 9:16 PM IST
India-Bangladesh: বাংলাদেশের বিরুদ্ধে এবার কোমর বাঁধছে বিহার! মোদির কাছে বিশেষ আবেদন নীতীশ কুমারের, কী পরিকল্পনা জানুন