11

পরিকল্পনা মাফিক সবকিছু মেটার পর গাড়ি ভাড়া করে হিমাচল প্রদেশের মানালি, সিমলা, কসৌলে ঘুরতে চলে যায় সাহিল ও মুসকান৷ সেখান থেকে ফেরার পর কয়েকদিন আগে বাড়িতে রাখা ওই নীল ড্রাম সরানোর পরিকল্পনা করে দু জনে৷ তাতেই বাঁধে বিপত্তি৷ ড্রাম সরানোর জন্য যে শ্রমিকদের ভাড়া করা হয়, ড্রামের বিপুল ওজন দেখে তাঁদের সন্দেহ হয়৷ প্রথমে মুসকান দাবি করে, ড্রামে বাড়ির জঞ্জাল রয়েছে৷ কিন্তু টানাহ্যাঁচড়া করতে গিয়ে কোনওভাবে ড্রামের ঢাকনা খুলে যায়৷ এর পরই ফাঁস হয়ে যায় নৃশংস এই হত্যাকাণ্ড৷