Alipurduar News: অবশেষে বন্দি ত্রাস! দলগাঁও চা বাগানে খাঁচায় মানুষখেঁকো লেপার্ড

Alipurduar News: অবশেষে বন্দি ত্রাস! দলগাঁও চা বাগানে খাঁচায় মানুষখেঁকো লেপার্ড

Last Updated:

তার নাগালে যে এসেছে তাকেই সে গুরুতর জখম করেছে। গত একমাস ধরে দলগাঁও চা বাগানে আতঙ্কের কারণ ছিল সে। অবশেষে এদিন খাঁচায় ধরা পড়েছে বাগানের ত্রাস।

X

Alipurduar News: অবশেষে বন্দি ত্রাস! দলগাঁও চা বাগানে খাঁচায় মানুষখেঁকো লেপার্ড

লেপার্ড

আলিপুরদুয়ার: তার নাগালে যে এসেছে তাকেই সে গুরুতর জখম করেছে। গত একমাস ধরে দলগাঁও চা বাগানে আতঙ্কের কারণ ছিল এই লেপার্ডটি। অবশেষে এদিন খাঁচায় ধরা পড়েছে বাগানের ত্রাস।

ডুয়ার্সের দলগাঁও চা বাগান থেকে খাঁচাবন্দী হল একটি মানুষখেঁকো লেপার্ড। এদিন আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের দলগাঁও চা বাগানের সেকশনে বনদফতরের পাতা খাঁচায় খাঁচাবন্দী হয় একটি পূর্ণবয়স্ক লেপার্ড।

আরও পড়ুন: এপ্রিলের শুরুতেই ধামাকা! ৩ রাশির বৃহস্পতি তুঙ্গে…গজকেশরী রাজযোগে টাকার বৃষ্টি, প্রোমোশন হাতের মুঠোয়

ঘটনাস্থলে বনদফতরের আধিকারিক ও বনকর্মীরা পৌঁছে খাঁচাবন্দী লেপার্ডটিকে উদ্ধার করে নিয়ে যায়। বাসিন্দারা জানান দীর্ঘদিন ধরে চা বাগানে লেপার্ডের আতঙ্ক দেখা গিয়েছিল।

সম্প্রতি চা বাগানের কাজ করার সময় লেপার্ডের আক্রমণে দুজন মহিলা শ্রমিক গুরুতর ভাবে আহত হয়েছেন। প্রায় প্রতিনিয়ত বাগানে লেপার্ডের আক্রমণের ঘটনা ঘটছে।

আরও পড়ুন: সন্ধ‍্যে হলেই ঝাঁকে ঝাঁকে মশার উত্‍পাতে নাজেহাল? ঘর মোছার জলে মেশান এই একটি জিনিস! একটা মশাও থাকবে না বাড়িতে

এই লেপার্ডটি লোকালয়ে ঘুরে বেড়াত। তা দেখার পর খুবই আতঙ্কে কাজ করতেন শ্রমিকরা। ‌পরবর্তীতে চা বাগানের খাঁচা পাতে বন দফতর। সেই খাঁচায় এদিন সাত সকালে লেপার্ড খাঁচা বন্দী হল। এদিন বাগানে খাঁচা বন্দী লেপার্ডকে দেখে বনদফতরকে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে  বনকর্মীরা পৌঁছে লেপার্ডটিকে উদ্ধার করে।খাঁচায় বন্ধ হওয়ার পর গর্জন কমছিল না লেপার্ডটির।

Annanya Dey

Next Article

Chopra: গাড়িতে ভর্তি আনারস, টায়ারে মধ‍্যে এ কী? চোখ ছানাবড়া পুলিশের! বড় কাণ্ড চোপড়ায়

Scroll to Top