Last Updated:
Prayagraj Accident: প্রয়াগরাজ-মির্জাপুর হাইওয়েতে একটি বোলেরো গাড়ি এবং একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বোলেরো গাড়ির ১০ যাত্রী। একইসঙ্গে আহত হয়েছেন আরও ১৯ জন।

প্রয়াগরাজঃ প্রয়াগরাজে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা। শুক্রবার গভীর রাতে প্রয়াগরাজ-মির্জাপুর হাইওয়েতে একটি বোলেরো গাড়ি এবং একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বোলেরো গাড়ির ১০ যাত্রী। একইসঙ্গে আহত হয়েছেন আরও ১৯ জন। মৃত ১০ পুণ্যার্থী ছত্তিশগড়ের কোরবা জেলার বাসিন্দা। বোলেরো নিয়ে এদিন তাঁরা সঙ্গমের উদ্দেশ্যে যাচ্ছিলেন স্নানের জন্য। অন্যদিকে, বাসের ১৯ পুণ্যার্থী মধ্যপ্রদেশের রাজগড় জেলার বাসিন্দা। তাঁরা এদিন সঙ্গমে স্নান সেরে বারাণসী যাচ্ছিলেন। আহতদের রামনগর সিএইচসিতে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার খবর চাউর হতেই ঘটনাস্থলে পৌঁছে যান কর্মকর্তারা। বোলেরো থেকে ১০ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দুর্ঘটনার খবর নিয়েছেন। নিহতদের শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান। পাশাপাশি জেলা প্রশাসনের কর্মকর্তাদের আহতদের অবিলম্বে হাসপাতালে নিয়ে যাওয়ার এবং তাদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন। আহতদের দ্রুত আরোগ্য কামনাও করেন।
Kolkata,West Bengal
February 15, 2025 9:10 AM IST
এই যানজটের যেন শেষ নেই ! সম্প্রতি ৩০০ কিমি লম্বা ‘বিশ্বের বৃহত্তম ট্র্যাফিক জ্যাম’ দেখা গিয়েছে মহাকুম্ভের পথে