তিন জেলার ডিসি প্রত্যাহার | চ্যানেল আই অনলাইন

দেশের তিনটি জেলার জেলা প্রশাসককে (ডিসি) নিজ নিজ পদ থেকে প্রত্যাহার করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। 

মঙ্গলবার (১৮ আগস্ট) মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন, গাইবান্ধার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা এবং রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিনকে স্বীয় দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।

প্রজ্ঞাপনের নির্দেশনায় জানানো হয়, প্রত্যাহারকৃত এই তিন কর্মকর্তাকে পরবর্তী পদায়নের উদ্দেশ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

Scroll to Top