Last Updated:
Nadia Paddy Field Fire: রাতের অন্ধকারে মাঠে রাখা কৃষকের ধানের গাদায় আগুন। নিমেষে পুড়ে ছাই পাকা ধান। ঘটনাটি ঘটেছে নদিয়া শান্তিপুর ব্লকের আরবান্দি ১ নম্বর পঞ্চায়েতের নারায়ণপুর গ্রামে। বিপুল ক্ষতির মুখে কৃষক।

নদিয়া, রঞ্জিত সরকার: রাতের অন্ধকারে চাষের মাঠে রাখা কৃষকের ধানের গাদায় আগুন। নিমেষে পুড়ে ছাই পাকা ধান। ঘটনাটি ঘটেছে নদিয়া শান্তিপুর ব্লকের আরবান্দি ১ নম্বর পঞ্চায়েতের নারায়ণপুর গ্রামে। বিপুল ক্ষতির মুখে কৃষক বিপ্লব সরকার।
প্রায় এক বিঘে ধানের জমিতে চাষ করেছিলেন কৃষক। ধান জমির মধ্যেই ধান কেটে ছয়টি গাদা স্তূপ আকারে রেখেছিলেন তিনি। ভেবেছিলেন পরেই দিনই ঝাড়াই বাছাইয়ের কাজ শুরু করবেন। অভিযোগ, সেই তিন তিনটি ধানের গাদায় আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুষ্কৃতীর দল।
ধানের গাদায় আগুন লাগার কারণ তদন্ত করছে শান্তিপুর থানার পুলিশ। ক্ষতিগ্রস্ত কৃষকের অনুমান, পুরনো কোন শত্রুতা থেকেই কেউ এমন কোন কাণ্ড ঘটিয়েছেন।
Location :
Nadia,West Bengal
First Published :
November 24, 2025 2:55 PM IST


