Nurse Death Update: নার্সের রহস্যমৃত্যুতে নয়া মোড়…! ট্রেন থেকে পড়ে মৃত্যু নাকি রেললাইনে ঝাঁপ? তমলুকে CMOH অফিসে তুমুল বিক্ষোভ!

Nurse Death Update: নার্সের রহস্যমৃত্যুতে নয়া মোড়…! ট্রেন থেকে পড়ে মৃত্যু নাকি রেললাইনে ঝাঁপ? তমলুকে CMOH অফিসে তুমুল বিক্ষোভ!

Last Updated:

Nurse Death Update: নার্সের মৃত্যুর প্রকৃত কারণ খুঁজতে সঠিক তদন্তের দাবি জানিয়ে তমলুকে CMOH অফিসে বিক্ষোভ৷ নার্স সুস্মিতা মৃত্যুর তদন্ত, উর্দ্ধতন কর্তৃপক্ষের দুর্ব্যবহার বন্ধ-সহ বিভিন্ন দাবিতে বিক্ষোভে পূর্ব মেদিনীপুরের স্বাস্থ্য কর্মী নার্সিং স্টাফদের।

News18Nurse Death Update: নার্সের রহস্যমৃত্যুতে নয়া মোড়…! ট্রেন থেকে পড়ে মৃত্যু নাকি রেললাইনে ঝাঁপ? তমলুকে CMOH অফিসে তুমুল বিক্ষোভ!
News18

পূর্ব মেদিনীপুর: নার্সের মৃত্যুর প্রকৃত কারণ খুঁজতে সঠিক তদন্তের দাবি জানিয়ে তমলুকে CMOH অফিসে বিক্ষোভ৷ নার্স সুস্মিতা মৃত্যুর তদন্ত, উর্দ্ধতন কর্তৃপক্ষের দুর্ব্যবহার বন্ধ-সহ বিভিন্ন দাবিতে বিক্ষোভে পূর্ব মেদিনীপুরের স্বাস্থ্য কর্মী নার্সিং স্টাফদের। তমলুকে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের অফিসে বিক্ষোভ দেখায় তারা।

তিনদিন আগেই রেললাইনের ধার থেকে স্বাস্থ্যকর্মীর দেহ উদ্ধার হয় ডেবরার শ্যামচকে এলাকা থেকে। মৃত ৩২ বছর বয়সী সুস্মিতা সামন্ত দাসের শরীরে আঘাতের চিহ্ন ছিল। তবে ট্রেন থেকে পড়ে গিয়েই মৃত্যু, নাকি রেললাইনে ঝাঁপ মেরে আত্মহত্যা, তা এখনও স্পষ্ট নয়। অতিরিক্ত ডিউটির চাপে সুস্মিতা মানসিক কষ্টে ছিলেন বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।

আরও পড়ুন-৪ কন্যা সন্তানকেই হারিয়েছেন সানি লিওন, শোকে পাথর নায়িকা, ফাঁস করলেন ভয়ানক যন্ত্রণার কথা…

জানা গিয়েছে, মৃত নার্স সুস্মিতার শ্বশুরবাড়ি পূর্ব মেদিনীপুর জেলার ময়না থানা এলাকার দোনাচক গ্রামে। তিনি পাঁশকুড়া থানা এলাকার মাগুরি জগন্নাথচক সুস্বাস্থ্যকেন্দ্রের কমিউনিটি হেলথ অফিসার (সিএইচও) ছিলেন। সম্প্রতি ছেলের পড়াশোনার জন্য পশ্চিম মেদিনীপুর জেলার খড়াপুর শহরের ইন্দায় বাড়ি ভাড়া নিয়ে শ্বশুর-শাশুড়ি, স্বামী ও সন্তানের সঙ্গে থাকতেন। সেখান থেকে ট্রেনে পাঁশকুড়া যেতেন। স্টেশনে নেমে সেখান থেকে মোটরবাইকে পৌঁছতেন সুস্বাস্থ্যকেন্দ্রে।

আড্ডা প্রিয় সুস্মিতা ইদানীং সবার সঙ্গে কথা বলাও কমিয়ে দিয়েছিলেন। সহকর্মীরা তাঁকে চোখে চোখে রাখতেন। সম্প্রতি তাঁর কর্মক্ষেত্রে চাপ বেড়েছিল। কারণ, কয়েক মাস আগে ওই স্বাস্থ্য কেন্দ্রের এএনএম বদলি হয়ে যাওয়ায় সেই কাজের বাড়তি দায়িত্ব পড়ে তাঁর ওপর। যা নিয়ে তিনি ব্লক মেডিক্যাল অফিসকে লিখিত ভাবে জানিয়েও ছিলেন, তবুও কোনও কাজ হয়নি বলে অভিযোগ।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/

Nurse Death Update: নার্সের রহস্যমৃত্যুতে নয়া মোড়…! ট্রেন থেকে পড়ে মৃত্যু নাকি রেললাইনে ঝাঁপ? তমলুকে CMOH অফিসে তুমুল বিক্ষোভ!

Scroll to Top