Last Updated:
Naihati Baromaa: রীতি মেনে নৈহাটি বড় মা কালীর পুজো হল লক্ষাধিক ভক্তদের মাঝে, চলছে প্রসাদ বিতরণ
নৈহাটি বড় মা কালী
নৈহাটি: মহা ধুমধামে পূজিত হলেন নৈহাটির বড় মা কালী। হাজার হাজার ভক্ত লাইন দিয়ে পুজো দিলেন মা-র কাছে। নৈহাটির অরবিন্দ রোডের বড়মা কালীর পুজো এবছর একশো দুই বছরে পদার্পন করেছে। দেশ ছাড়িয়ে এখন বিদেশেও পৌঁছে গিয়েছে বড়মার সুখ্যাতি। ২১ ফুটের নৈহাটির বড়মার ও তার সঙ্গে ৭০ ভরি উপর স্বর্ণালংকার ও ১৫০ কেজির রুপোর অলঙ্কার দেখতে প্রতি বছরের মত এবছরও ভিড় জমে ভক্তদের। এদিন পূজো উপলক্ষে লক্ষাধিক মানুষের ভিড় উপচে পড়েছিল নৈহাটির অরবিন্দ রোডে।
যে ভিড় সামলাতে রীতিমতো হিমশিম খেতে পুলিশ প্রশাসন ও স্বেচ্ছাসেবকদের। বড়মার কাছে কিছু চাইলে কাউকেই খালি হাতে ফেরার না বড়মা, তাই বিশ্বাস নিয়ে বড়মার কাছে ছুটে আসেন অগণিত ভক্ত। জানা গিয়েছে, নবদ্বীপে রাস উৎসবে গিয়ে বড় বড় মূর্তি দেখার পর, নৈহাটির নদীয়া জুটমিলের কর্মী তথা বিশিষ্ট সমাজসেবী ভবেশ চক্রবর্তী বড় কালী পুজোর প্রচলন করেন।
পরবর্তীতে বড় কালী বড়মা হিসেবে জনমানষে ছড়িয়ে পড়ে। পুজোর চারদিন দেবীর বিশেষ পুজো করা হয়। প্রত্যেক দিন আলাদা আলাদা করে বড়মাকে ভোগ নিবেদন করা হয়। অমাবস্যার পর থেকেই নৈহাটির বড় মা র কাছে পুজো দেওয়ার পাশাপাশি কয়েক হাজার মানুষ দণ্ডী কাটেন। বড়মার কাছে আসলে মানসিক শান্তি পাওয়া যায় এই বিশ্বাস নিয়েই লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় এখানে। তবে জেলার অন্যান্য পুজোর পাশাপাশি বড় মার কাছে আসার জন্য ভক্তদের আলাদাই টান অনুভব হয় বলে জানালেন বহুভুক্ত। বড়মার প্রসাদ পেতে এখন পড়েছে সুদীর্ঘ লাইন।
Rudra Narayan Roy
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
October 21, 2025 1:32 PM IST



