
Muhammad Yunus: ইউনুস সরকারের বিরুদ্ধে সরব রেলকর্মীরা। অর্থাৎ সরকারি কর্মীরা। স্বাভাবিকভাবেই বাংলাদেশের তদারকি সরকারের প্রধান মহম্মদ ইউনুসের উপরে চাপ বাড়ছে। এবার ইউনূসের আয়ের উৎস নিয়ে প্রশ্ন তুললেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্বব্যাপী তার নামধাম। এতকিছু সে অর্জন করল। কিন্তু যখন রাষ্ট্র পরিচলনার দায়িত্ব নিল। এই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। হাসিনা প্রশ্ন তুলে বলেন, “শুধু ক্ষমতার লিপ্সা নয়, তার অর্থলিপ্সাটাও অনেক প্রবল। তাঁর যে এত টাকা, যে দেশে বিদেশে সে সমানে খরচ করেছে। এত টাকা সে কোথায় পেল? গ্রামীণ ব্যাঙ্কে চাকরি পায় ১৯৯০ সালে। এমডি হিসেবে বেতল ছিল ৬ হাজার টাকা। ২০২৩ সালে ইউনুসের তিন ব্যাঙ্কে যে টাকা, বিশেষ করে একটি ব্যাঙ্ক সেখানে ১১৮ কোটি ২৭ লক্ষ ৭৬ হাজার ৩০৮ কোটি টাকা ছিল। এঅ ১১৮ কোটি টাকা তিনি কোথায় পেলেন।”



