Mamata Banerjee: একগুচ্ছ ‘উপহার’! ফুরফুরার ইফতার পার্টিতে ত্বহা সিদ্দিকিকে পাশে নিয়ে সম্প্রীতির বার্তা মমতার

Mamata Banerjee: একগুচ্ছ ‘উপহার’! ফুরফুরার ইফতার পার্টিতে ত্বহা সিদ্দিকিকে পাশে নিয়ে সম্প্রীতির বার্তা মমতার

Last Updated:

এরপর এলাকায় পলিটেকনিক কলেজ তৈরির কথা জানিয়ে মমতা বলেন, ‘‘অনেক কিছু প্রকল্প হয়ে আছে। আমি সেইগুলো উদ্বোধন করে দিলাম ডিএম সাক্ষী রেখে। এখানে একটা পলিটেকনিক কলেজের কথা বলেছে সেটা করে দাও। আর একটা বাসস্ট্যান্ড করে দাও৷’’

News18Mamata Banerjee: একগুচ্ছ ‘উপহার’! ফুরফুরার ইফতার পার্টিতে ত্বহা সিদ্দিকিকে পাশে নিয়ে সম্প্রীতির বার্তা মমতার
News18

কলকাতা: গত কয়েকদিন ধরেই বিধায়কদের একাংশকে লক্ষ্য করে করা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মন্তব্য ঘিরে উত্তপ্ত হয়েছে বিধানসভার বাজেট অধিবেশন৷ এরই মাঝে ত্বহা সিদ্দিকিকে পাশে নিয়ে ফুরফুরার ইফতার পার্টিতে সম্প্রীতির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি, ফুরফুরার জন্য ঘোষণা করলেন একগুচ্ছ ‘উপহার’৷

এদিন ত্বহা সিদ্দিকিকে সঙ্গে নিয়েই ইফতার পার্টিতে প্রবেশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মুখ্যমন্ত্রীর উদ্দেশে ত্বহা বলেন, ‘‘আজ ওঁর কাছে কোনওদাবি রাখব না.. আমাদের যা আছে ওঁকে ব্যাক্তিগত ভাবে বলব৷’’

আরও পড়ুন: মঙ্গলে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে দিলীপ ঘোষ! বিজেপির নতুন রাজ্য সভাপতি কে? তুমুল জল্পনা শুরু

তবে না চাইতেও এদিন একাধিক উপহার সাজিয়ে এনেছিলেন মমতা৷ উপস্থিত সকলের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘এটা আমার কাছে নতুন কিছু নয়। আমি যখন পুস্করে যাই তখন তো এই প্রশ্ন করেন না। আমি খ্রিস্টানদের ফেস্টিভ্যালে যাই, আমি পাঞ্জাবিদের অনুষ্ঠানে যাই। সবাই শান্তিতে থাকুন,শান্তি-সম্প্রীতি এটাই আমাদের বার্তা।’’

এরপর এলাকায় পলিটেকনিক কলেজ তৈরির কথা জানিয়ে মমতা বলেন, ‘‘অনেক কিছু প্রকল্প হয়ে আছে। আমি সেইগুলো উদ্বোধন করে দিলাম ডিএম সাক্ষী রেখে। এখানে একটা পলিটেকনিক কলেজের কথা বলেছে সেটা করে দাও। আর একটা বাসস্ট্যান্ড করে দাও৷’’

আরও পড়ুন: একমাত্র মোদির কথাই শুনেছিল পুতিন! বেঁচেছিল লক্ষ লক্ষ প্রাণ, ভূয়সী প্রশংসায় পোল্য়ান্ডের মন্ত্রী

মমতা জানান, ‘‘পলিটেকনিককলেজটা যখন হবে,হাসপাতাল টা যেটা হবে ১০০ বেডের, সেটা এর কাজ ও শেষ এর দিকে।ওবিসি দের মামলা টা কোর্ট e আছে। আমরা চেষ্টা করছি। অনেক ডক্টর, নার্স দের নিয়োগ র লিস্ট তৈরি হয়ে রয়েছে৷’’

বাংলা খবর/ খবর/কলকাতা/

Mamata Banerjee: একগুচ্ছ ‘উপহার’! ফুরফুরার ইফতার পার্টিতে ত্বহা সিদ্দিকিকে পাশে নিয়ে সম্প্রীতির বার্তা মমতার

Next Article

Tangra Murder Case Update: সেদিন ট্যাংরার বাড়িতে কী হয়েছিল? ভয়ঙ্কর খেলায় মত্ত ছিলেন প্রসূন দে! গোপন জবানবন্দির পালা নাবালকের

Scroll to Top